Skip to main content

চুঁচুড়ায় সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা

 


অসিত কুমার রায়: গতকাল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক ও নকশাল নেতা  সনৎ রায়চৌধুরী-র 'স্মরণ সভা' আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন তাঁর অনুরাগী ছাত্র-ছাত্রীবৃন্দ , গুণগ্রাহী সহকর্মীবৃন্দ , বহু সাধারন মানুষ এবং জনপ্রতিনিধিবৃন্দ ! 

প্রতিকৃতিতে মাল্যদানের পর সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মহাশয় , পৌরপ্রধান অমিত রায় মহাশয় , পৌরপিতা গৌরীকান্ত মুখোপাধ্যায় ও ইন্দ্রজিৎ দত্ত ! দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অমিতদ্যূতি কুমার মহাশয় গণ-আন্দোলনের দিনগুলির নানান ঘটনার স্মৃতিচারণ করেন ! শ্রমজীবী হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা সনৎবাবুর জনসেবায় আত্ম-নিয়োগের নানান ঘটনা তুলে ধরেন ! ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক ও বিখ্যাত ফুটবল খেলোয়াড় বিভাস সরকার মহাশয় ক্লাবের সাথে ও মাঠের সাথে সনৎ-দার দীর্ঘদিনের নিবিড় সম্পর্কের কথা নানান ঘটনার মাধ্যমে উপস্থিত মানুষজনের কাছে তুলে ধরেন ! ছাত্র-ছাত্রীরা কয়েকজন সনৎ-দার ছাত্র-দরদী মানসিকতা ও ভালোবাসার নানান দিকে আলোকপাত করেন ! 

বক্তব্যে উঠে আসে - সনৎ-দার ছাত্রাবস্থায় বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনে অংশগ্রহণ , বামপন্থী রাজনৈতিক জীবন , বন্দী মুক্তি আন্দোলন , শিক্ষকতা , সিঙ্গুরে কৃষকদের জমি রক্ষার লড়াই , নিরবে জনসেবা ও জীবন যুদ্ধে নিজের শর্তে মাথা উঁচু কোরে বাঁচার নানান ঘটনা ও কাহিনী ! অকৃতদার পরোপকারী একজন প্রকৃত ভালো মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহরের বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ও ধন্যবাদ জ্ঞাপন করেন ! সনৎ-দার দীর্ঘ জীবনের একটি অতি সংক্ষিপ্ত ইতিহাস প্রকাশ করা হয় ! গানে কবিতায় এবং স্মৃতিচারণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে - সনৎ বাবুর একটি মর্মর মূর্তি প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় !

Comments

ঝলকে ৫

সচেতনতার বার্তা নিয়ে রাস্তায় সমাজসেবী - Janobarta Digital

জনবার্তা প্রতিবেদন: কোরোনা  যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

রাখী বন্ধনে সৌভ্রাতৃত্বর ছবি চুঁচুড়ায়

  একনজরে প্রতিবেদন : আজ ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয়।পথচলতি মানুষদের হাতে রাখী পরিয়ে সৌভ্রাতৃত্বর বার্তা দেওয়া হয়।আয়োজক শ্রাবণী দাস বলেন এই উত্তাল সময়ে মানুষের মধ্যে ভালোবাসার বার্তা দিতেই এই উদ্যোগ। এই অনুষ্ঠানে বিধায়ক অসিত মজুমদার উপস্থিত হয়ে বলেন - 

আমরা প্রতিদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফিরি। প্রেমিকার স্পর্শে হই মুহ্যমান-কবি শঙ্খ ঘোষের আলোচনায় : ধীমান ব্রহ্মচারী

আমরা প্রতিদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফিরি।প্রেমিকার স্পর্শে হই মুহ্যমান-কবি শঙ্খ ঘোষের আলোচনায়: ধীমান ব্রহ্মচারী (ক) 'এই তো, রাত্রি এলো। বলো,এখন তোমার কথা বল।' আমরা যারা কবিতাকে আঁকড়ে নিয়ে সর্বদা বেঁচে থাকি,তারা হয়তো জানি কবিতা কী?কেন?কীভাবে?কখন?-এরকম অনেক প্রশ্নচিহ্ন দিয়ে তৈরি করা যায় কবিতার দেহ।কবিতার শরীর।আর এই কবিতার আলোচনায় যখন আসেন আমাদের কাছের বাংলা ভাষার এক সহজিয়া কবি।নাম শঙ্খ ঘোষ।একটা পুরো জীবন কেটে যাবে শঙ্খ ঘোষকে নিয়ে আলোচনা করতে গেলে।আবার তারচেয়েও বড় কথা এক জীবনের আমার মতো ছোট্ট জীবন দেখা মানুষের বিরাট জীবন দেখাও হয়ে উঠবে না,এই স্বল্প পরিসরের চলার পথে।আসলে মানুষ তার চেতনার মধ্যে সর্বদা খুঁজে বেরান তার অস্তিত্ব।সেই অস্তিত্বের স্বরূপ একজন কবি খুঁজে পান তাঁর চেতনায়,কাব্য সাধনার মধ্য দিয়ে।আমাদের শঙ্খ ঘোষও এর ব্যতিক্রম নন। কবিতা ও কবি' এই শব্দ দুটিই আমাদের সমাজ জীবনের পথে প্রভাব ফেলে।এবং এই প্রভাব যে কি পরিমানে তার ইয়ত্তা নেই।পূর্ণেন্দু পত্রী তাঁর একটি বই(প্রসঙ্গ : শিল্প, সাহিত্য)এ একটি আলোচনায় লিখছেন,'এ কবিতা নিয়ে গভীর তাত্ত্বিক আলোচনার তর্ক-ঝড় বয়ে গেছে এক সময়,শঙ্খ...

নভেম্বর বিপ্লব বার্ষিকীতে চুঁচুড়ায় এসইউসিআই (কমিউনিস্ট)এর সভা

একনজরে প্রতিবেদন:মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম বার্ষিকীতে এসইউসিআই (কমিউনিস্ট)এর চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করা হয়। নভেম্বর বিপ্লবের তাৎপর্য ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গোপাল বিশ্বাস। তিনি বলেন, 'মহান নভেম্বর বিপ্লবের শিক্ষা নিয়ে ভারতবর্ষের বুকে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষক শ্রমিক মেহনতী মানুষের ঐক্যকে সূদৃঢ় করে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মার্ক্সবাদ -লেনিনবাদ -কমরেড শিবদাস ঘোষের চিন্তার আলোকে জনগণের মধ্যে বিপ্লবী রাজনীতিকে নিয়ে যেতে হবে।'এই সভার সভাপতিত্ব করেন হুগলি জেলা কমিটি সম্পাদক কমরেড সন্তোষ ভট্টাচার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথম দিনেই চরম উন্মাদনা হুগলি চুঁচুড়া বইমেলায়

  একনজরে প্রতিবেদন:শুরুর দিনেই হুগলী চুঁচুড়া বই মেলায় নজরকাড়া ভিড়। ৭৪ টি স্টল নিয়ে এবারের বইমেলা সজ্জিত। অন্যান্য বার যেখানে প্রথম দিন প্রকাশক ও বই বিক্রেতা স্টলে পেরেক মারতে ব্যস্ত থাকেন এবারে প্রথম দিন তারাই গুনে নিচ্ছেন টাকা। যুগ্ম সম্পাদক গোপাল চাকরির কথায় এ দৃশ্য আগে চুঁচুড়া বইমেলা কখনো দেখেনি। ঘন্টা বাজিয়ে ১৪ তম হুগলী চুঁচুড়া বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি সত্যম রায়চৌধুরী। এক প্রকাশক বলেন প্রথম দিনই বই বিক্রি হয়েছে প্রায় দেড় হাজার টাকার। প্রথম দিন থেকেই একাধিক অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ।নাচ, আবৃত্তি ও গানের মধ্যে দিয়ে সমগ্র বইমেলার সন্ধ্যা ছিল জমজমাট।