Skip to main content

একদিনের ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা

 


একনজরে প্রতিবেদন:২৩ এপ্রিল একদিনের ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হল চন্দননগরের প্রাণকেন্দ্র স্ট্রান্ড রোডের আই এম এ হলে।মেলায় নতুনশতক মনকলম, বয়ন,বৈতালিক, মকটেল,পথের আলাপ সহ মোট ৩২ টি পত্রিকা অংশ গ্রহণ করে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  তৃপ্তি সাঁতারা ,বিশ্বনাথ ব্যানার্জী ও গৌর বৈরাগী। মেলার মঞ্চ হাংরি আন্দোলনের প্রখ্যাত সাহিত্যিক সুভাষ ঘোষের নামে নামাঙ্কিত করা হয়,সুভাষ ঘোষকে স্মরণ করেন লেখক উজ্জ্বল ব্যানার্জী।অনুষ্ঠানের অন্যতম আয়োজক গল্পকার শীর্ষেন্দু দত্ত বলেন এটা আমাদের প্রথম প্রচেষ্টা,প্রথমবার এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন এটা দেখে ভালো লাগছে,তিনি আরও বলেন লিটল ম্যাগাজিন একমাত্র সাহিত্যধারা যা বহমানতা এবং ফেলে আসা দিনের সাহিত্যধারার মেলবন্ধন ঘটাতে সাহায্য করে, আর এই মেলবন্ধনই আগামীর সাহিত্য পথ প্রশস্ত করে। মেলায় কবিতা ও গল্প পাঠের আসর ছিল জমজমাট।প্রায় ৩০ জন কবি ও গল্পকার মেলায় পাঠে অংশ নেন।আজকের মেলায় মোট বিক্রি প্রায় ১২০০০ টাকা।প্রথম বছর এই বিক্রি বেশ সন্তোষজনক বলেই মত পোষণ করেন অংশগ্রহণকারী পত্রিকা সম্পাদকরা।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।