Skip to main content

যত বড় নেতা তত বড় চোর: সুজন চক্রবর্তী

 


একনজরে প্রতিবেদন: চোর ধরো জেল ভরো এই দাবীতে হুগলি জেলা বামফ্রন্টের ডাকে চুঁচুড়ায়  এক সমাবেশের আয়োজন করা হয় । জেলা নেতাদের পাশাপাশি এদিন সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।সভামঞ্চ থেকে স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের আক্রমণ শানাতে থাকেন তিনি।স্লোগান তোলেন ওয়ান টু থ্রী ফোর তৃণমূলের সবাই চোর।এই স্লোগানে উপস্থিত মানুষ গলা মেলান।সুজন বাবু বলেন এই স্লোগান দেবেন না কারণ এখনও অনেক কর্মী আছেন যারা চুরি করেন না,তাই বলুন যত নেতা তত চোর।এর সাথে তিনি বলেন তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর।আগামী পঞ্চয়েত নির্বাচনে ঝান্ডা নিয়ে প্রতিরোধের কথা বলেন তিনি।এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কে প্রশ্ন করা হলে তিনি বলেন সুজন বাবু নিজের বিধানসভায় হেরে গেছেন,মানুষ তাকে বিচ্ছিন্ন করেছে, আগে তিনি জনগণের নেতা হয়ে উঠুন তারপর তাকে নিয়ে মন্তব্য করবো।




Comments

Post a Comment

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।