Skip to main content

তেলিনিপাড়ায় সি পি আই এম এল এর পরিদর্শন টিম


নিজস্ব প্রতিনিধি:১০ এবং ১২ মে'র তেলিনিপাড়ার  দাঙ্গার পর থেকেই ওদের ঠিকানা ফয়েজ আহমেদ ফয়েজ হাই স্কুল আর হাজি মহম্মদ মহসিন প্রাইমারি স্কুল । ওদের সবার বাড়ি পুড়েছে , তার সাথে সাথে সবকিছু পুড়েছে । এক জামা কাপড়ে দিন কাটাতে হচ্ছে , মহিলা পুরুষ , কিশোর কিশোরী , শিশু সবাইকে ।  মুখ্যমন্ত্রীর বাড়ির পুনঃনির্মাণ এর ঘোষণা করেছেন , কিন্ত প্রকৃত পক্ষে পুড়ে যাওয়া বাড়ির লোক পেয়েছেন ৮০০০ টাকা , আর শুধু  ভাংচুর হয়েছে যাদের তাঁরা পেয়েছেন ৪০০০ টাকা , যা দিয়ে প্রকৃতপক্ষে বাড়ি মেরামতির  কিছু হওয়া সম্ভব নয় ।  অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন নিরাপত্তার অভাবে , ওরা নাকি আর ফিরবে না । সংখ্যালঘু মানুষদের উৎখাত  করা , প্রান্তে ঠেলে দেওয়ার খেলা খেলছে বিজেপি । আজ  ছাত্র সংগঠন আইসা (aisa) এবং সারা ভারত জনমোর্চা  (aipf) -র পক্ষ থেকে আবার যাওয়া হয়েছিল আক্রান্ত সংখ্যালঘু মানুষদের কাছে । আজ মূলত মহিলাদের জন্য শাড়ি ও চুড়িদার , শিশুদের জন্য পোষাক এবং বয়স্ক পুরুষদের জন্য অল্প কিছু বস্ত্র নিয়ে যাওয়া হয় , মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীর এডমিট ও রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পুড়ে গেছে , কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাদের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তাদের সঙ্গে কথা বলে আইসার জেলা সম্পাদক সৌরভ  এবং ঠিক হয়  আগামী বৃহস্পতিবার তাদের নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ  দায়ের করা হবে এবং সেগুলো যাতে দ্রুত তারা পায়,কয়েকজনের পরীক্ষা বাকি আছে এবং কয়েকজনকে ভর্তি হতে হবে  তার জন্য প্রশাসনিক স্তরে পরবর্তী উদ্যোগ জারি  থাকবে । বিজেপি চন্দননগর - ভদ্রেশ্বর এলাকা জুড়ে যে ঘৃণ্য বিভেদের সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছে তার বিরুদ্ধে গণতান্ত্রিক  মেহনতি  মানুষদের ঐক্যবদ্ধ প্রয়াস গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করছেন আজকের ত্রাণ নিয়ে যাওয়া টিমের সদস্য ট্রেড ইউনিয়ন সংগঠক সুদর্শন প্রসাদ সিং ,  সমাজকর্মী সুদর্শন বসু  সমীর ব্যানার্জি বা যুব সংগঠক প্রশান্ত নাথ   । আজকে ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছিলেন ডি এন পির নেতা ইমতিয়াজ আহমেদ । ইমতিয়াজ এবং  সি পি আই ( এম এল ) হুগলি জেলা সম্পাদক প্রবীর হালদার দুটি শিবির পরিদর্শন করেন ।

Comments

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA