Skip to main content

গাড়ির ধাক্কায় মৃত ১ জখম আরও ১


জনবার্তা : আরামবাগের হরিণ খোলা বিরাতি মোড়ে আজ দুপুরে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। জখম হয়েছে আরও এক জন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দূর্ঘটনা। দুর্ঘটনার সাথে সাথেই পুলিশ উপস্থিত হলে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায়।

পথ অবরোধ ও করে স্থানীয়রা।জানা গেছে মৃত ব্যাক্তির নাম চন্দন মালিক। গাড়ির চালক কে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। আহত কে পাঠানো হয় আরামবাগ হাসপাতালে।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।