Skip to main content

একাধিক দাবীতে অবস্থান বিক্ষোভ আদিবাসীদের


জনবার্তা প্রতিবেদন ৫ মে:লকডাউন পরিস্থিতিতে   বিদ্যুৎ এর বিল মকুব করো, প্রত্যেক কে ১৫ কেজি করে মাসিক খাদ্যশষ্য দাও, ১০০ দিনের কাজ দাও- এই দাবিতে পোলবা মহেশ্বরবাটী গ্রামে আদিবাসীরা অবস্থান কর্মসূচি পালন করলো। ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি এবং সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চে র নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের পক্ষে সজল অধিকারী বলেন-লকডাউন পরিস্থিতি দরিদ্র জনগণের অনেক জ্বলন্ত অথচ শাসক গোষ্ঠীর দ্বারা অবহেলিত দাবিকে নতুন করে আবার সামনে তুলে ধরেছে। 
কাজ নেই, অথচ চলে আসছে বিদ্যুতের বিল। কিভাবে মেটাবে মানুষ!! 

বহু মানুষ রেশন পাচ্ছেন না। কবে মিটবে সমস্যা? 
কৃষিতে ১০০ দিনের কাজ চালু করলে মেহনতিদের কাজের সমস্যা কিছুটা  মিটতো।কিন্তু সরকারের তাপ-উত্তাপ নেই এই বিষয়ে। 
এর বিরুদ্ধে ই মানুষের প্রতিবাদ করছি এবং লকডাউন মেনেই তা করছি।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।