Skip to main content

সুপার সাইক্লোন "আম্পান" মোকাবিলায় প্রস্তুত হুগলি জেলা প্রশাসন


ব্যুরো রিপোর্ট : আমপান মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে হুগলি জেলায়।কাঁচা বাড়ি থেকে সাত হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে।রাখা হয়েছে ত্রান শিবিরে।বিদ্যুৎ দপ্তর,স্বাস্থ্য দপ্তর,সেচ,কৃষি,দমকল, পুলিশ সহ ২৪ টি দপ্তরকে এ্যালার্ট করা হয়েছে।জলপথ পরিবহন বন্ধ রয়েছে লকডাউনের ফলে।তবু কোনো নদীতে নৌকা নামাতে নিষেধ করা হয়েছে।নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে জন সাধারনকে।ঝড়ের সময় বাইরে থাকতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যেই।পর্যাপ্ত ত্রান মজুত রয়েছে জেলায়।ত্রিপল,শুকনো খাবার,জল সময়মত ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে।২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও তার অফিস থেকেই সব নজরদারী করতে পারবেন।চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর।বিপদ হলে হেল্প লাইন নম্বরে ফোন করা যাবে।বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে আমপানের মোকাবিলায়।ত্রান সামগ্রী বিলি বন্টনে বিপর্যয় মোকাবিলা দপ্তরে ব্যস্ততা তুঙ্গে।হুগলিতে ১১০-১২০ কিমি বেগে আমপান আছড়ে পরবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সুপার সাইক্লোন আটকানো যাবে না কিন্তু ক্ষয়ক্ষতি যতটা সম্ভব আটকানো যায় সেটাই লক্ষ হুগলি জেলা প্রশাসনের।

 হুগলি জেলায় ৪৭ টা ত্রান শিবির খোলা হয়েছে।১৩৩৭০ জনকে চিহ্নিত করা হয়েছে।তারমধ্যে ৭১১৫ জনকে ত্রান শিবিরে সরানো হয়েছে।১৪৮ জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হয়েছে।এসডিআরএফ এর একটি দল পুরশুড়া রেসকিউ ক্যাম্পে রাখা হয়েছে।দুটি স্পিড বোটকে শ্রীরামপুর ও চন্দননগরে প্রস্তুত রাখা হয়েছে।দুই হাজারের বেশি ত্রিপল বিলি করা হয়েছে।জেলা হেড কোয়াটার ছাড়াও চারটি মহকুমা ও আঠেরোটি ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।সাইক্লোনে টেলি যোগাযোগ অক্ষুন্ন রাখতে ব্যবহার করা হবে স্যাটেলাইট ফোন।

কন্ট্রোল রুম টোল ফ্রি নাম্বার ১৮০০৩৪৫৬১৩৫ / ০৩৩-২৬৮১২৬৫২

Comments

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA