Skip to main content

তেলিনিপাড়ায় আর্ত মানুষের পাশে সি পি আই ( এম এল ) লিবারেশন


জনবার্তা প্রতিবেদন: আজ সি পি আই ( এম এল ) লিবারেশন এবং এ আই সি সি টি ইউর পক্ষ থেকে তেলিনিপাড়ায় পীড়িত জনগণ যাঁরা এখন হাজি মহম্মদ মহসিন প্রাইমারি স্কুলের শিবিরে আশ্রয় নিয়েছে , এরকম দুশ জন মানুষের জন্য শুকনো খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় । এখন  পবিত্র রমজান মাস চলছে এবং সামনেই ঈদের উৎসব , কিন্তু ঘর হারানো এই সব মানুষের চোখে মুখে শুধু  দুঃখ আর হতাশা । এই দুঃখের দিনে তাদের পাশে এসে দাঁড়ানোতে সাধারণ মানুষ খুবই খুশি । সি পি আই ( এম এল)এর জেলা সম্পাদক প্রবীর হালদারকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। শিবিরে জায়গা অপ্রতুল হবার জন্য সামাজিক দূরত্ব বজায় থাকছে না বলে জানান তারা। এ প্রসঙ্গে  সি পি আই এম এল , লিবারেশন এর জেলা সম্পাদক প্রবীর  হালদার বলেন তেলিনিপাড়াতে পরিকল্পিত  বিদ্বেষ এবং গুজব ছড়ানো হয় , যে মিথ্যাচার এখন ক্রমেই ফাঁস হচ্ছে । সামাজিক মাধ্যমে এই মিথ্যাচার ছাড়ানোর জন্য উত্তর চব্বিশ 

পরগণার সুতপা নামের এক  চুনোপুটিকে তৎপরতার সঙ্গে ধরা হলো কিন্তু বিদ্বেষ ছড়ানোর মূল পান্ডা দুই সাংসদ লকেট চ্যাটার্জি এবং অর্জুন সিংকে এখনও গ্রেপ্তার করা হয়নি । আমরা চন্দননগর পুলিশ কমিশনারকে এই দুই সাংসদকে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্মারকলিপি পেশা করেছি । এদের গ্রেপ্তার না করলে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক শক্তি আরও জাঁকিয়ে বসবে । কারণ এর আগেও ঠিক একই কায়দায় গঙ্গার ওপাড়ে ভাটপাড়ায় দাঙ্গা লাগিয়েছিল অর্জুন সিং , তারপরও সে বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে এবং সাহস বেড়েছে । তাই এই দুই সাংসদের গ্রেপ্তার সময়ের দাবি যা আমরা করেছি । এছাড়াও মুসলিম শ্রমিকদের , '  মুসলিমরা করোনা সংক্রমনের বাহক ' এই প্রচারে প্রভাবিত হয়ে নর্থ শ্যামনগর জুট মিল কর্তৃপক্ষ কাজে নিচ্ছে না । এই সাম্প্রদায়িক মনোভাব এবং পদক্ষেপের বিরুদ্ধে শ্রম দপ্তরকে কঠোর পদক্ষেপের জন্য আমরা দাবি তুলেছি । এলাকার ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল মানুষদের সাথে নিয়েই আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ব , আজকে মানুষদের সাহায্য নিয়েই আমরা খাদ্য সামগ্রী তাঁদের হাতে তুলে দিতে পেরেছি , জনগণকে  আক্রান্ত সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড় করানোর জন্য আমাদের উদ্যোগ বজায় থাকবে ।

Comments

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA