Skip to main content

নিয়ম মেনে ব্যান্ডেলে পালিত হলো মে দিবস


জনবার্তা প্রতিবেদন: আজ ব্যাণ্ডেল নেতাজী পার্কে  AICCTU র পক্ষ থেকে মে দিবস পালিত হয় । পতাকা উত্তোলন করেন নির্মাণ শ্রমিক সংগঠক গোপাল পাল , শহিদ বেদীতে পুষ্প অর্পণ করেন মহিলা নির্মাণ শ্রমিক বুড়ি  পাসোয়ান , সংগঠক ও নির্মাণ শ্রমিক  সুভাষ অধিকারী , রবিউল আলম , জগন্নাথ , বিলাস , পণ্ডিত , হারান ,  বর্ষীয়ান কমিউনিস্ট নেতা মানিকদা , উত্তম পাত্র  সহ একাধিক ব্যাক্তিত্ব। উপস্থিত ছিলেন সি পি আই এম এল -র জেলা সম্পাদক প্রবীর হালদার । শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । সংগঠন এর পক্ষ থেকে দাবী করা হয়  12ঘন্টা কাজ চালু করা চলবে না ,  অসংগঠিত শ্রমিকদের অর্থ ও রেশন দিতে হবে , পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে হবে । প্রবীর বাবু বলেন করোনা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে প্রশাসন কে সদর্থক ভূমিকা পালন করতে হবে । 
গতকাল ও আজ মিলিয়ে পঞ্চাশটি অসংগঠিত শ্রমিক পরিবার ও নিঃসঙ্গ ও নিঃসহায় মহিলাদের পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।