Skip to main content

ঘরে থাকুন সুস্থ থাকুন , রাস্তায় লিখে বার্তা চুঁচুড়া থানার - Janobarta Digital


ঘরে থাকুন সুস্থ থাকুন , রাস্তায় লিখে বার্তা চুঁচুড়া থানার

সংবাদ একনজরে প্রতিবেদন :এখন ঘরে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। প্রশাসন নানা ভাবে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

তারই অঙ্গ হিসাবে শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে রাস্তায় লিখে সামাজিক বার্তা দিল চুঁচুড়া থানা । নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্মী জানান আমাদের এই যুদ্ধ জয় করতে হলে ঘরবন্দী থাকতেই হবে , তাই আমরা রাস্তায় লিখে মানুষকে ঘরে থাকার বার্তা দিচ্ছি ।।


Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।