Skip to main content

কোরোনা সচেতনতায় গান গাইলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরা

কোরোনা সচেতনতায় গান গাইলো পুলিশ 

সংবাদ একনজরে প্রতিবেদন :কোরোনার জেরে সবাই ঘরে বন্দী। বিশ্বের নানা জায়গায় দেখা গেছে পুলিশ কে বিভিণ্ণ ভূমিকায় । এমনকি ভারতের বিভিন্ন প্রদেশে পুলিশ গান গেয়ে মানুষকে সচেতন করেছেন । 

কোরোনা সচেতনতায় এবার গান গাইলো চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শ্রীরামপুর থানার পুলিশ । তারা রাস্তায় গান বাঁধেন । গানের মধ্যে দিয়ে ছড়িয়ে দেন সচেতনতার বার্তা। পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে নেট দুনিয়া।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।