Skip to main content

চুঁচুড়া ও চন্দননগরে পৃথক জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে অভিষেক ব্যানার্জী - Janobarta Digital

ছবি: অভিষেক ব্যানার্জী'র টুইটার প্রোফাইলের সৌজন্যে 
রাজেশ মন্ডল, হুগলী: আজ চুঁচুড়া ও চন্দননগরের দুই পৃথক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন অভিষেক ব্যানার্জী। আজ সন্ধ্যায় প্রথমে চুঁচুড়া বড়ো বাজারে "চিনসুরা ওয়েল ফেয়ার এসোসিয়েশন" এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন। এবৎসর এখানে পুজো ২৫তম বর্ষে পদার্পন করলো। গোড়া থেকে যে পুজোর প্রধান পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত 


অভিষেক ব্যানার্জী ও তপন দাসগুপ্ত সহ এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার, পুলিশ সুপার(গ্রামীণ) সুকেশ জৈন, জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা সহ বিভিন্ন স্তরের নেতানেত্রীবৃন্দ ও বিশিষ্ঠ ব্যক্তিরা। পরে চন্দননগর কুন্ডুঘাট দালানের জগদ্ধাত্রী প্রতিমা উদ্বোধন করেন অভিষেক বাবু। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন'ও।
ছবি: অভিষেক ব্যানার্জী'র টুইটার প্রোফাইলের সৌজন্যে

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।