রাজেশ মন্ডল, হুগলী: দুর্গা-কালী মিটতে না মিটতেই বাদ্যি বেজে গেছে জগদ্ধাত্রী পুজোর। গোটা রাজ্যে জগদ্ধাত্রী পুজো হলেও জগৎ বিখ্যাত হুগলীর চন্দননগরের ঐতিহ্য মন্ডিত জগদ্ধাত্রী পুজো। অন্যদিকে "আলোর শহর" নামেও পরিচিত এই চন্দননগর। বর্তমানে আলোর রোশনাই এবং প্রতিমার চমকে মানুষের মনে অন্যতম জায়গা গ্রহণ করে আছে এই জগদ্ধাত্রী পুজো। এবছর চন্দননগরে এই নবীন জগদ্ধাত্রী পুজো কমিটি "সুরেরপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি"। এই কমিটি এবছর ৩০ তম বর্ষে। এবছরের থিম "রক্ত"। সমাজে রক্তের অপচয়ের বিরোধিতা করে এবং রক্তের গুরুত্ব সমাজের সমানে তুলে ধরাই এবছরে তাদের ভাবনা। এপ্রসঙ্গে কমিটির এক সদস্য বলেন....।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।


Comments
Post a Comment