Skip to main content

উৎসাহ উদ্দীপনার অবসান, বিদায় নিলেন মা জগদ্ধাত্রী

রাজেশ মন্ডল, চুঁচুড়া: উৎসাহ উদ্দীপনার অবসান, ঢাকে পড়লে শেষ কাঠি। সাধারণ মানুষের পাশাপাশি এবছরের মতো মা জগদ্ধাত্রীকে বিদায় জানালেন রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত -ও। চুঁচুড়া বড় বাজার "চিনসুরা ওয়েলফেয়ার এসোসিয়েশন" এর জগদ্ধাত্রী পুজো ছিল এবছর ২৫ তম অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে। গোড়া থেকেই এই পুজোর প্রধান উপদেষ্টার আসনে আছেন তপন বাবু। 

পুজোর দিনগুলিতে অগণিত মানুষকে ভোগ খাওয়ানো, বস্ত্র বিতরণ, নিষ্ঠাসহ মা এর আরাধনা সহ একাধিক কর্মসূচী সফল হওয়ার পর আজ সকালে চুঁচুড়া গোর্খা ময়দান সংলগ্ন গঙ্গা ঘাটে জগদ্ধাত্রী প্রতিমাকে বিসর্জন দিলো "চুঁচুড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন"।। এছাড়াও চন্দননগরে রানী ঘাটেও শোভাযাত্রা শেষে চূড়ান্ত ব্যাস্ততা ও প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।