Skip to main content

চুঁচুড়ায় আজ ছবির শুটিংয়ে অভিষেক বচ্চন, আবার কালও দেখা যাবে শুটিং ! - Janobarta Digital


রাজেশ মন্ডল, হুগলী: সকাল হতে না হতেই খবরটা ছড়িয়ে পড়ে চুঁচুড়া শহরে। আর উৎসাহিত জনতা যায় কোথায়! অভিষেক বচ্চন বলে কথা। চুঁচুড়ার তামিলিপাড়ায় ভিড় সামলাতে সামলাতে হিমশিম খায় প্রশাসন। প্রখ্যাত বাঙালি পরিচালক অনুরাগ বসুর একটি হিন্দি ছবির স্যুটিং করতেই আজ চুঁচুড়ায় আসেন অভিষেক বচ্চন। চুঁচুড়ার তামিলিপাড়ায় আজ সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। এই শুটিংয়ের জন্য, আর ছিল হুজুকে জনতার উৎসাহ।

দুপুর ‍‍১২ টা নাগাদ একটি সাদা অডি গাড়িতে চেপে বিগ বি পুত্র আসেন গঙ্গা পারে অবস্থিত তামিলিপাড়ায়। গাড়ি থেকে নেমেই তিনি আগে থেকে রাখা নিজের মেকআপ বাসে ঢুকে পড়েন। কিছু ঘন্টা বাদে বাস থেকে বেরনোর পর শুরু হয় স্যুটিং। কৃত্রিম বৃষ্টির মধ্যে একটি টোটো চালানোর শট ছিল আজ। টোটোর ভিতরে রয়েছে একটি আহত শিশু, যাকে নিয়ে ছুটছেন অভিষেক। আর পিছনে তাঁকে ধাওয়া করছে পুলিশের একটি টিম। এদিন তামিলিপাড়ায় তাঁকে সামনে থেকে একবার দেখার জন্য সাধারনের ভিড় ছিল চোখে পড়ার মত। কানা ঘুষো শোনা যাচ্ছে আরও একদিন চুঁচুড়ায় ছবির শ্যুটিং করবেন অভিষেক। এ প্রসঙ্গে তাঁদের টিমের পক্ষে থেকে তেমন ভাবে কেউই মুখ খুলতে নারাজ। এখন চাপা উৎসাহে আরও একবার সামনে থেকে দেখার প্রহর গুনছে অভিষেক অনুরাগীরা।।


Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।