রাজেশ মন্ডল,হুগলী: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। আর বাঙালীর উৎসবে সবই যেন "বাই ওয়ান, গেট ওয়ান" আফার। বিশ্বকর্মা'র সাথে ঘুড়ি ওড়ানো ফ্রি। সে যাই হোক, অত অন্দরে গিয়ে লাভ নেই। মোট কথা বিশ্বকর্মায় ঘুড়ির লড়াইয়ে আকাশ পথে কার দর কতটা সে নিয়ে বেশ চিন্তায় আছে আট থেকে আশি সকলেই। আজ সকালে চুঁচুড়াই এক নামজাদা ঘুড়ির দোকানে গিয়ে উঠে এলো এরম দৃশ্য। বাচ্ছা থেকে বুড়ো সকলেই বেশ উৎসাহিত ঘুড়ির লড়াই নিয়ে। আর লড়াই মানে তোহ ঘুড়িও চাই "রয়্যাল বেঙ্গল টাইগার" এর মতো। এক একজন তোহ রীতিমতো ২০০ টাকায় একটা ঘুড়ি কিনছেন। দোকানদারের দাবী, অত সহজে নষ্ট করা যাবে না এই ঘুড়ি। সে যেমন ঘুড়িই হোক না কেন। এছাড়াও পরিবেশের ভারসাম্য ও পশু পাখিদের যাতে কোনো ক্ষতি না হয় সে দিকে নজর রেখে এবছর নাইলন সুতোর বদলে পান্ডা সুতোর চল ক্রেতাদের মধ্যে বেশি। ঘুড়ির মধ্যে আছে পেটকাটা, চাপরাস, ঈগল, মৌয়ুর সহ এক রঙা ঘুড়িও আছে। সব মিলিয়ে বেশ উপরেই রয়েছে এবছরের ঘুড়ির সূচক। এ প্রসঙ্গে একজন ঘুড়ি ব্যবসায়ী বলেন...
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

Comments
Post a Comment