Skip to main content

HDSA এর উদ্যোগে জেলাশাসকের বিদায় সংবর্ধনা

রাজেশ মন্ডল, হুগলী : হুগলী ডিস্ট্রিক্ট স্পোর্টস এ্যসোসিয়েশন(HDSA) এর উদ্যোগে বিদায় সংবর্ধনা জানানো হলো এ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট  হুগলীর জেলা শাসক সঞ্জয় বনসল কে। হুগলী জেলার জেলাশাসক পদে দীর্ঘদিন কার্যভার পালন করেন সঞ্জয় বাবু। বর্তমানে তাঁর পদোন্নতির ফলে সচিব পদে নিয়োগ হয়েছেন তিনি। 
ছবি : রাজেশ মন্ডল
HDSA এর উদ্যোগে তাঁকে আজ বিকালে চুঁচুড়া'র ইস্টার্ন গ্রাউন্ডে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তপন দাসগুপ্ত, জেলার অতিরিক্ত জেলাশাসক প্রদীপ মজুমদার, চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, 
ছবি : রাজেশ মন্ডল
হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী, উপ পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন জেলা জজ অনন্ত ব্যানার্জী, CIC পার্থ সাহা ও তনুময় বসু সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
ADVERTISEMENT
ক্লাবের মহিলা সদস্যরা জেলাশাসকের প্রবেশকালে তাঁকে ফুল ও শঙ্খ বাজিয়ে স্বাগত জানান। এছাড়াও ক্লাবের ক্ষুদে ক্ষুদে খেলোয়াড়রা দর্শক আসন ভরিয়ে তোলে। আগামী দিনে সঞ্জয়বাবু'র কর্মজীবন আরও সুখময় হোক এই কামনা করে HDSA ।। দেখুন ভিডিও ।।


ADVERTISEMENT





একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।