Skip to main content

জিরাট আদি বারোয়ারির খুঁটি পুজোর মধ্যে দুর্গা পুজোর সূচনা

জিরাট আদি বারোয়ারির খুঁটি পুজোর মধ্যে দুর্গা পুজোর সূচনা 


রাজেশ মন্ডল, হুগলী : এবছর হুগলি জেলার জিরাটের দূর্গাপুজো কোলকাতার সঙ্গে টেক্কা দেবে এমন টাই বলছে পুজো কমিটি থেকে সাধারণ মানুষ। আজ সকালে আদি বারোয়ারি দূর্গা পুজো কমিটির খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলো। এবছর ৬৮ তম বছরে ক্রিস্টাল পাথর দিয়ে নারায়ন মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি করা হবে। 
থাকবে কৃষ্ণনগরের ঠাকুর। আর প্রতিদিন সন্ধ্যায় থাকছে সমাজসেবা মূলক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ পুজোতে এলাকার পুরুষ থেকে মহিলারা সকলে উপস্থিত ছিলেন। এবছর তাদের বাজেট ২৬ লাখ টাকা বলে জানা যায়। এই বিষয়ে কমিটির এক সদস্য বলেন ।। দেখুন ভিডিও ।।



ADVERTISEMENT





একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।