রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায় রিপোর্ট সুদর্শন চ্যাটার্জী'র কলমে, হুগলী : যুগ এগোচ্ছে আমরাও এগোচ্ছি, পরে থাকছে ধুলো জমা অতীত। প্রযুক্তির কল্যানে আজ আমরা খুঁজে নিয়েছি বিনোদনের অনেক সহজলভ্য বিলাসিতা। বর্তমানে শিশুরা বড়ো হয়ে উঠছে স্মার্ট ফোনের হাত ধরে। হারিয়ে যাচ্ছে কাটাকুটি, সাপলুডো, ক্যারাম বোর্ড, বাগডুলি প্রযুক্তির লুকোচুরিতে। ডিজিটাল ইন্ডিয়ার ডিজিটের ধাঁধায় হারিয়ে গেছে অতীত শৈশবের খেলাঘর। এমনই চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়লো সন্ধ্যার চুঁচুড়া ময়দানের। তবু যেন পিছুডাকে পুরানো চিলেকোঠা ঘুন ধরা জানলায়, স্মৃতির কত কথা। বিস্তারিত দেখুন ভিডিও...
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।








Comments
Post a Comment