শুভদীপ দে : পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির উদ্যোগে আজ সন্ধ্যায় চন্দননগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক সংস্কৃতিক সন্ধ্যার। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিখ্যাত বাচিক শিল্পী পূর্ণিমালা বসু ও জগন্নাথ বসু'র কবিতা পাঠ ও শ্রুতি নাট্য পরিবেশন, এছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে "পূজা" নামক এক সংস্কৃতিক গোষ্ঠী। দর্শকের নজর কেরেছ উরতি গায়ক প্রিয়ম বৈরাগীর অনবদ্য গান পরিবেশন। এই সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজ সংগঠনের তরফ থেকে এক স্বারক পুস্তিকা প্রকাশ করা হয়, আগামী দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের সম্পাদক কৌশিক ব্যানার্জি বলেন, আগামী দিনেও তাঁরা এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলবে, আদালতে কাজের ফাঁকে পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ঘন ও পরিবারসহ শহরবাসীকেও একটু বিশেষ উপহার দেওয়ার জন্যই মূলত এই অনুষ্ঠান, আগামী দিনে ইচ্ছা আছে এই অনুষ্ঠান আরও বড়ো করে করার ও এই সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানান সামাজিক কাজে নিজেদের নিয়োগ করার।।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।





Comments
Post a Comment