Skip to main content

আমরা "ভারত মাতা'র" সন্তান

একনজরে হুগলী চুঁচুড়া প্রতিবেদন : আমাদের দেশ ভারতবর্ষ, যে দেশের নামের সাথেই " মা "- জগতের পবিত্রতম এই শব্দটি যুক্ত, বর্তমান সময়ে দাঁড়িয়ে তার  মর্যদা ভূলুণ্ঠিত | যে মহীয়সী নারীদের নাম নিয়ে আমাদের গর্বের, অহংকারের সীমা নেই সেই গার্গি, লোপামুদ্রা, খনা, মা সারদা, রানী লক্ষ্মী বাই, প্রীতিলতা ওয়াদদেদার, লক্ষ্মী সায়গল - দের সন্মানটুকুনি আমরা শুধু ইতিহাসের পাতাতেই সাজিয়ে রেখেছি, বাস্তব প্রেক্ষাপটে নারী আমাদের কাছে ভোগ্যপণ্যের চেয়ে বেশী কিছু না | মানুষের চামড়ার আড়ালে লুকিয়ে থাকা সেই হিংস্র পাশবিকতার শিকার তাই নির্ভয়া- রা, খবরের কাগজের প্রথম পাতায় তাই ধর্ষণ আজ Daily routine, আজও তাই রাত দশটার পর বাবা মায়ের কড়া নিষেধ -  মেয়ের একা বেরোনো যাবে না | কারন রাতের অন্ধকারে বহু কুকুর ঘোরে যাদের অবিকল মানুষের মতো দেখতে আর তাদের বিষাক্ত কামড়ের প্রতিষেধক আমাদের সমাজে পাওয়া যায় না এখনো, স্বধীনতার প্রায় সাত দশক পরেও, সেই জন্যই একজন মহিলা I P S Officer এর কাছে  এ দেশে মহিলা হয়ে জন্মানো পাপ, সেই জন্যই কন্যা ভ্রূণ হত্যা আজও পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের বুকে দগদগে ক্ষত |
 কিন্তু সেই আমরাই গর্বে উন্মত্ত হয়ে পড়ি যখন বিশ্বের দরবারে সানিয়া মির্জা, ঝুলন গোস্বামী, মিথালি রাজ, সাইনা নেহয়াল, মেরী কম, সুস্মিতা সেন, দোলন রায়, ছন্দা গায়েন রা তেরঙ্গার উচ্চতা কে আরো উঁচুতে তুলে ধরেন বা যখন বিশ্বের সবচেয়ে মিষ্টি কণ্ঠের শিরোপাটা লতা মঙ্গেসকরের নামের আগে যুক্ত হয় | কিন্তু আমাদের পৈশাচিক প্রবৃত্তি এতটাই তীব্র যে এ সকল কেবলই আবেগ আর নারী - যিনি আমাদের জীবনদাত্রী তাঁর জীবনই আজ অন্ধকার গলিতে দম আটকায় দিনের পর দিন |
আমাদের সত্বাকেই আমরা অবহেলা করে চলেছি অনবরত | তাই ভারতাত্মা স্বামী বিবেকানন্দের কথায়, যতদিন ভারতবর্ষের নারীদের জাগরণ হবে না, ভারতবর্ষেরও পুনঃজাগরণ সম্ভব নয় | যে দেশকে ভালোবেসে, যে দেশের মানুষকে ভালোবেসে একসময় সিস্টার নিবেদিতা বা মাদার টেরেজার মতো দেবীরা নিজেদের জীবন উত্সর্গ করেছিলেন, সেই দেশে নারীদের সন্মানটুকু কোন তলানিতে এসে থেকেছে,  তার নজির আজ ছোট - বড় কারো কাছে অজানা নয় |
বর্তমানে অবশ্যই দশভুজা হয়ে উঠছে নারী, তার যোগ্যতা, ক্ষমতা, উদ্যমের নিদর্শন আজ সর্বত্র কিন্তু অসুররা আজও আছে বরং তারা আরও হিংস্র ও আরও পৈশাচিক | কিন্তু একটি গাছের শিকড় ছাড়া যেমন গাছটি বাঁচতে পারেনা তেমনি নিজের সত্বাকে অবহেলা করেও একটি সমাজ, সভ্যতা বা একটি দেশ এগিয়ে যেতে পারে না | তাই যতদিন আমাদের ভেতরের এই পাশবিক আসুরিক প্রবৃত্তি বর্তমান থাকবে, যতদিন আমরা " মা "- এই শব্দটার মর্যদা দিতে পারব না ততদিন আমরা সমাজরুপী গাছের ডাল - যে ডালটায় আমরা সবাই বসে আছি - তাতে কোপ মারতেই থাকব নোংরা লোভ আর স্বার্থপরতার, আর খুব শীগ্রই যদি আমরা চোখ থেকে দানবীয় ভোগবাদের বন্ধন না খুলি তাহলে সর্বনাশের অকূল গহ্বরে খুব শীঘ্রই আমরা পতিত হব - তাতে কোনো সন্দেহ নেই ।।




আসছে "একনজরে জনমত পঞ্চায়েত"....
চোখ রাখুন একনজরে হুগলী চুঁচুড়া'য়.....

ADVERTISEMENT

পশ্চিমবঙ্গ সরকার কতৃক জনস্বার্থে প্রচারিত...



একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...
সাহিত্যপত্র...



Official Blogpost of Eknojore Hooghly Chuchura

Comments

ঝলকে ৫

হুগলী জ্যোতিষ চন্দ্র বিদ্যাপীঠে ১০০০ গাছের চারা বিতরণ - JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  গত ২৮.৭.২০১৮ শনিবার বৃক্ষরোপণ দিবস পালিত করলো চুঁচুড়া জ্যোতিষ চন্দ্র বিদ্যাপীঠ। এদিন সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপিতা গৌরিকান্ত মুখার্জী'র উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যরা ও ছাত্ররা। এই কর্মসূচি প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ সমব্রত সরকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী'র ডাকে সারা দিয়ে এই কর্মসূচি। রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে মোট ১০০০টি চারা দেওয়া হয়েছে। আজকে আমরা এই চারাগুলো ছাত্রদের মধ্যে বিলি করছি এবং তাদের বোঝাচ্ছি এই চারা গাছের গুরত্ব ।। বিস্তারিত দেখুন ভিডিও।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

বনধ এর সমর্থনে SUCI(C)র চুঁচুড়া শহরে মিছিল, ধর্মঘট সর্বাত্মকভাবে সফল দাবী নেতৃত্বের

  একনজরে প্রতিবেদন: আজকের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারত ধর্মঘটের সমর্থনে এসইউসিআই (কমিউনিস্ট) দলের চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে ঘড়ির মোর সহ চুঁচুড়া শহর জুড়ে মিছিল হল। মিছিল টি চুঁচুড়া স্টেশন থেকে শুরু করে খাদিনা মোড়, তোলা ফটক খুড়ুয়া বাজার মোড় হয়ে পুলিশ লাইন পার হয়ে ঘড়ির মোর, বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে গোরস্থান এ শেষ হয়। এই মিছিলে দাবি ওঠে- ১. রেল, ব্যাংক,বীমা, খনি, বিএসএনএল সহ সরকারি সম্পত্তি সরকারিকরণ করা চলবে না। ২. কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন বাতিল করতে হব ৩.শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল করতে হবে। ৪.অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রদ ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু, ক্রমবর্ধমাননারী নির্যাতন বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫.সমস্ত দুঃস্থ পরিবারদের মাসিক ৭৫০০ টাকা ভাতা চালু করতে হবে। ৬.প্রত্যেক গরীব মানুষদের জন্য প্রতি মাসে বিনামূল্যে মাথাপিছু ১০ কেজি রেশন দিতে হবে। ৭.MGNREGA প্রকল্পের মাধ্যমে গ্রামে ২০০ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে।  ৮.অগণতান্ত্রিক এন আর সি-সিএ এ বাতিল করতে হবে। ৮. বিদ্যু...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

চিনসুরা কলেজ অব্ এডুকেশনে নয়া অডিটরিয়ামের উদ্বোধন - JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  চিনসুরা কলেজ অব্ এডুকেশনে নয়া অডিটোরিয়াম উদ্বোধন হলো গত রবিবার (২৯.০৭.২০১৮)। জেলার মধ্যে অন্যতম এক সু-বিশাল অডিটরিয়াম বলেই ধরা হচ্ছে এটিকে। এদিন অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, মনোজ চক্রবর্তী সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। তবে এদিনে তপন বাবু ও অসিত বাবুকে সস্ত্রীক এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। কলেজের কর্ণধার নিশেষ ঘোষ এই প্রসঙ্গে বলেন,  দেখুন ভিডিও।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA