Skip to main content

ত্রিবেণী বেণীমাধব জিউ মন্দিরে পালিত হলো বাৎসরিক অনুষ্ঠান

সুশান্ত দাস : হর হর মহাদেব...! অথবা জয় বাবা বেণীমাধব...!!! এই দুইয়ের মিলিত উচ্চারণ হলেই কেমন যেন এক ঐশ্বরিক তৃপ্তি পায় বলে মনে করেন মানুষ। তেমনই এক চিত্র আপনাদের সামনে, ত্রিবেণী'র বাবা বেণীমাধব জিউ মন্দিরে গতকাল বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক পুজোর। প্রতিবছরের ন্যায় শাস্ত্রসম্মত রীতিমেনে শ্রী শ্রী বেণীমাধব জিউ এর মহাযজ্ঞ অনুষ্ঠান, পূজার্চনা ও স্বপ্নদৃষ্টি ভোগ বিতরণ করা হয় এই দিনে অর্থাৎ ২৯.০৪.২০১৮ তারিখে। এই দিন এখানে অগুনিত ভক্তের সমাগম হয়, দূরদূরান্ত থেকে আসেন বহু মানুষ, ভক্ত সমাগমের মাঝে যে দিকেই তাকাই শোনা যায় শুধু হর হর মহাদেব..!!! অথবা জয় বাবা বেণীমাধব...!!! । ভক্তদের দাবি এখানে বাবার কাছে তাঁরা যাই মন থেকে চান সবই পূরণ হয়, এই ধারণা মনে গেঁথে নিয়ে প্রতি বছর এখানে আসা। এই অনুষ্ঠান মানব ধর্মের প্রতি, সমস্ত মানব জাতির কল্যাণের প্রতি বলে জানায় কমিটির তরফ থেকে।।





                 Do Subscribe Our Channel

                            Advertisement




একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে....
ও সাহিত্যপত্র


Official Blogpost of Eknojore Hooghly Chuchura

Comments

ঝলকে ৫

১২ ঘণ্টার প্রতীকী অনশনে চন্দননগর নাগরিক সমাজ

একনজরে প্রতিবেদন : বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা চলাকালীন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলো চন্দননগর নাগরিক সমাজ ও চন্দননগর IMA শাখা। আজ সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রায় শতাধিক মানুষ চন্দননগর IMA ভবনের সামনে বিক্ষোভ দেখান,সাথে ছিলো অনশন। তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠে স্ট্রান্ড চত্বর । এ প্রসঙ্গে সাহিত্যিক শীর্ষেন্দু দত্ত বলেন - পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অমরা এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। বিচার এখনও আমরা পাই নি।আন্দোলন চলবে,অমরা শেষ দেখে ছাড়বো। সংগঠনের পক্ষে ডাক্তার আলোক রায়চৌধুরী বলেন -