Skip to main content

মিনিট কয়েকের ঝড়: অন্ধকারে চুঁচুড়া

 



একনজরে প্রতিবেদন: মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই লণ্ডভণ্ড হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। গঙ্গার ধার সংলগ্ন তুলোপট্টি ঘাটে, ইলেকট্রিকের পোল ভেঙে পড়ে বিপত্তি। অন্ধকারে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই দমকল, বিদ্যুৎ বিভাগ ও পুরসভার কর্মীরা উপস্থিত হয়েছেন। দমকল বিভাগের এক কর্মী জানান বৃষ্টির জন্য কাজ করা সম্ভব হচ্ছে না তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলাতে স্থানীয় মানুষও দমকল কর্মীদের সাথে হাত লাগিয়েছেন। শহরের চার নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি ঝড়ের কবলে পড়ে আক্রান্ত হন বর্তমানে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শ্যামবাবুর ঘাট ও সান্ট্ডেশ্বর তলাতেও বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় কিছু মানুষের আহতের খবর আসছে।এখন কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয় এখন এটাই দেখার।





Comments

  1. কারেন্ট কখন আসবে ? কিছু আপডেট আছে আপনাদের কাছে?

    ReplyDelete

Post a Comment

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।