Skip to main content

চুঁচুড়া শহরে লিবারেশনের ডাকে 'বিজেপি হারাও' মিছিল

 


একনজরে প্রতিবেদন: ২১ এপ্রিল রবিবার ছুটির দিনের সকালে জন জীবনের স্বাভাবিক ভিড়ের রাস্তায় পিপুলপাতি থেকে শুরু হয়ে হুগলি-চুঁচুড়া পৌরসভার দুই প্রান্ত ছুঁয়ে গেলো সিপিআই (এমএল) লিবারেশনের মিছিল।
দেশ, সংবিধান, গণতন্ত্র ও নাগরিকত্ব বাঁচাতে, ইলেকটোরাল বন্ডের দুর্নীতি ও তজ্জনিত ওষুধের মূল্যবৃদ্ধি , বেকারত্ব, সরকারি সম্পত্তি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া, বিজেপির ধর্ষকদের পক্ষে দাঁড়ানোর চক্রান্তের প্রতিবাদে আসন্ন লোকসভা নির্বাচনে 'বিজেপিকে হারাও' ডাক দিয়ে এই মিছিলে অসংগঠিত শ্রমিক ও মহিলারা ছিলেন অগ্রণী ভূমিকায়। মিছিলের নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক প্রবীর হালদার রাজ্য কমিটি সদস্য সজল অধিকারী, মুকুল কুমার সহ অন্যান্য নেতাকর্মীরা।



Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।