Skip to main content

আনন্দধারার রবীন্দ্রনাথ স্মরণ

 


একনজরে প্রতিবেদন:গতকাল আনন্দধারার উদ্যোগে রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মদিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় চুঁচুড়া রবীন্দ্রভবনে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ডাক্তার সৌম্য সরকার ।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুলগ্না গোস্বামী, সুমিতা সরকার, সৌম্য সরকার সহ বেশ কিছু শিল্পী। আবৃত্তি পরিবেশন করেন স্পন্দন মল্লিক আয়ুষ মন্ডল, আমিনা খাতুন ও সুমনা বিশ্বাস সহ বেশ কিছু শিল্পী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নাটক দেবসূত্র নাটকটির পরিচালনায় ছিলেন সৈকত শীল। এ প্রসঙ্গে ডাক্তার সৌম্য সরকার বলেন রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ তার জন্মদিন কে স্মরণ করা বাঙালির একান্ত কর্তব্য বলেই মনে করি আর সকাল থেকে সন্ধ্যা তার জীবনচর্যা যেভাবে আমাদের সঙ্গে মিশে আছে তাকে আজ আরও একবার স্মরণ করলাম।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।