শুভদীপ দে- এতদিন সামলেছেন জেলা সভাপতির পদ।এবার মন্ত্রী, তাও আবার পরিবহন এর মত গুরুত্বপূর্ণ দপ্তর। এত বড় দায়িত্ব পেয়েও মানুষের কাছেই ঋণী থাকতে চান স্নেহাশীষ চক্রবর্ত্তী।এদিন সংবাদ একনজরের প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে জানান মানুষের কাছে প্রথম দায়বদ্ধ তিনি।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর আস্থা রেখে যে ভার দিয়েছেন তিনি তা যথাযোগ্যভাবে পালন করবেন।দপ্তরের ব্যপারে প্রশ্ন করা হলে তিনি জানান বাম আমলে অনেক খারাপ অবস্থার মধ্যে এই দপ্তর ছিলো,২০১১ সালের পর নতুন সরকার অনেক উন্নতি সাধন করেছে।তিনি এই দপ্তরকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে মত পোষণ করেন।এই সাথে তিনি জানান রাস্তায় প্রায় ১৩০০ নতুন বাস নামছে,নামছে ইলেকট্রিক বাসও। আগামীদিনে পরিবহনের চেহারার পরিবর্তন হবে বলেই স্নেহাশীষ বাবুর ধারণা।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

Comments
Post a Comment