Skip to main content

বিশ্ববিদ্যালয়ের আচার্য্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে চুঁচুড়া য় প্রতিবাদে সামিল বাম ছাত্র সংগঠন এআইডিএসও*

 




    একনজরে প্রতিবেদন: বিশ্ববিদ্যালয়ের আচার্য্য পদে মুখ্যমন্ত্রী কে নিয়োগ করার সিদ্ধান্তের প্রতিবাদে ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভে সামিল হল বাম ছাত্র সংগঠন এআইডিএসও।

শতাধিক ছাত্র-ছাত্রীর একটি মিছিল চুঁচুড়া শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে খাদিনামোড়ে আচার্য্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্তের কালা সার্কুলার পোড়ানো হয়। সার্কুলারে অগ্নিসংযোগ করেন এআইডিএসও র রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়েক । মিছিল শেষে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের আচার্য্য পদে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল কে নিয়োগ না করে শিক্ষাবিদদের নিয়োগ করা হোক। মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল নিয়োগের সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ করছি। এছাড়াও তিনি "জাতীয় শিক্ষানীতি ২০২০" বাতিলের দাবিতে রাজ্য জুড়ে তীব্র আন্দোলনের ডাক দেন।"

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।