একনজরে প্রতিবেদন: সর্বভারতীয় এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সদ্য বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া বিজেপি যোগের সম্ভবনা জিইয়ে রাখলেন। বেশ কিছুদিন আগে দলে উইপোকাদের বাড়বাড়ন্ত বলে অভিযোগ করেছিলেন তিনি। আজ বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের পদত্যাগের কিছুক্ষণ পরেই দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাকে বহিষ্কার করে। এ প্রসঙ্গে সৌগত রায় বলেন বৈশালীকে বহিষ্কার করা না হলে এ ধরনের প্রবণতা বাড়তেই থাকবে। বিজেপি যোগের সম্ভবনা নিয়ে প্রশ্ন করা হলে "দেখা যাক " বলে সম্ভবনা জিইয়ে রাখেন তিনি।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

Comments
Post a Comment