Skip to main content

কৃষক আন্দোলনের সমর্থনে অবস্থান বিক্ষোভ চুঁচুড়ায়


একনজরে প্রতিবেদন:দিল্লির কৃষক আন্দোলন প্রায় দেড় মাস অতিক্রম করল!  একদিকে কেন্দ্রীয় সরকার বিপরীতে অনমনীয় কৃষকেরা। প্রবল শীত এবং রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবিলা করে চলা এই আন্দোলন সারা দেশেই এক নতুন উদ্দীপনা জাগিয়েছে, সারা দেশের গণতান্ত্রিক মানুষ এই আন্দোলনের সমর্থনে দাঁড়িয়েছেন। আজ চুঁঁচুড়ার নাগরিক সমাজ এই আন্দোলনের সমর্থনে ঘড়ির বিক্ষোভ অবস্থান কর্মসূচীতে সামিল হয়েছিলেন । এ আই পি এফ, সেভ ডেমোক্রাসি, এ পি ডি আর, প্রকৃতি আহুত এই কর্মসূচীতে সামিল হয়েছিলেন স্থানীয় ব্যাণ্ডেল গুরদোয়ারা ওয়েলফেয়ার এসোসিয়েশন, পরিবেশ একাডেমি সহ ব্যক্তি মানুষেরাও। 

দিল্লির কৃষক আন্দোলনের শহিদ স্মরণে প্রস্তুত শহিদ বেদিতে মাল্যদান ও নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। কবিতা গান, বক্তব্য ও স্লোগানে জ্ঞাপিত হয় কৃষক আন্দোলনের প্রতি সংহতি, ফ্যাসিস্ট বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। বক্তব্য রাখেন সনৎ রায়চৌধুরী ( এ আই পি এফ) , অমিতদ্যুতি কুমার ও কমল দত্ত (apdr) , চঞ্চল চক্রবর্তী ও বিপ্লব দাস ( সেভ ডেমোক্রাসি ) , মুকুল কুমার ( সারা ভারত কিষাণ মহাসভা ) , গোপাল রায় ( কৃষি মজুর সমিতি,  শ্যামল ঘোষ ( প্রকৃতি ) , কুণাল দাস ( পরিবেশ একাডেমি ) গান পরিবেশন করেন বিশিষ্ট গণ সংগীত শিল্পী নীতীশ রায়,  পৃথা মুখার্জি,  সমর চক্রবর্তী,  আবৃত্তি করেন কল্যাণ সেন, দিলীপ সোম, কিশোর চক্রবর্তী।পৃত্থীপাল সিং বক্তব্য রাখেন ( গুরদোয়ারা ওয়েলফেয়ার সংগঠন)।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।