Skip to main content

বলাগড়ে এস ইউ সি আই এর প্রতিবাদ সভা

 


সংবাদদাতা:আজ SUCI(C) পার্টি র বলাগড় ব্লক কমিটির পক্ষ থেকে রেল সহ দেশীয় সম্পত্তি গুলি বেসরকারিকরণের বিরুদ্ধে, সর্বনাশা কৃষি বিল বাতিলের দাবিতে, সার বীজ কীটনাশক এর দামের ক্ষেত্রে সরকারি ভর্তুকির  দাবিতে, জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে,নারী নির্যাতন রোধে প্রশাসন কে কঠোর ব্যবস্থা নিতে হবে , বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি সহ দশ দফা দাবিতে হুগলী জেলার বলাগড় ব্লকে ডেপুটেশন দেওয়া হয় ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।



এই দাবি তে এলাকায় মিছিল করা হয়।  ব্লক কমিটির পক্ষ থেকে কমরেড শঙ্কর দাস, কমরেড শুকদেব বিশ্বাস , কমরেড চন্দন শিকারী বক্তব্য রাখেন। তাঁরা সরকারের এই জনবিরোধী নীতি গুলির বিরুদ্ধে সারাদেশে আন্দোলন চলার পাশাপাশি ব্লক সহ  জেলার সর্বত্র এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।একই সঙ্গে রাজ্য সরকারের জনবিরোধী নীতি র বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলেন।মদ নিষিদ্ধ করার দাবি জানান। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে পথে নামতে আবেদন করেন।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।