Skip to main content

কৃষি বিল বাতিলের দাবিতে অবরোধ


একনজরে প্রতিবেদন: পোলবা দাদপুর এর আলিনগর এ কৃষিজীবী মহিলাদের অংশগ্রহণে দীর্ঘক্ষণ অবরোধ চলে। সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি, ঋণমুক্তি কমিটি, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ, কিষান মহাসভা ইত্যাদি সিপিআই এমএল (লিবারেশন) প্রভাবিত সংগঠনের অংশগ্রহণের মধ্য দিয়ে। দাবি ওঠে কৃষি বিল বাতিলের, ঋণমুক্তি র, মজুতদারি নয়া আইনের বিরুদ্ধে। চুক্তি চাষের বিরুদ্ধে, আদিবাসীদের জীবন জীবিকার অধিকার সুনিশ্চিত করার, মহাজনি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি গুলির জুলুমবাজি র বিরুদ্ধে। 




অবরোধ শুরু ১১ টা নাগাদ। পৌনে একটা নাগাদ পুলিশের অনুরোধ এ অবরোধ ওঠে। 

অবরুদ্ধ হয় চুঁচুড়া-তারকেশ্বর ও চুঁচুড়া- হরিপাল ১৭ ও ১৮ নম্বর বাস রুট। আন্দোলনকারীদের পক্ষ থেকে সিপি আই এম এল নেতা সজল অধিকারী বলেন, কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ রাস্তায় নেমে আমরা করবই। সাধারণ মানুষকে বিপদের মুখে আমরা ফেলে দিতে পারি না।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।