Skip to main content

সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির ডাকে মিছিল

 


নিজস্ব প্রতিনিধি:সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে লক ডাউনে বিপর্যস্ত স্বনির্ভর গোষ্ঠির ঋণ মুকুবের দাবিতে , আমফানের ত্রাণ নিয়ে দলবাজি বন্ধ ও সমস্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আজ হুগলি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় । প্রশাসনের পক্ষ  থেকে বিষয়টি দেখবে বলে জানানো হয়েছে। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে যাওয়া হয় । 

কর্পোরেট পুঁজিপতিদের কোটি কোটি টাকা ঋণ মুকুব করা হয় অথচ গরিব স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণ পরিশোধের জন্য হয়রানি করা হচ্ছে , সরকার নিশ্চুপ , এই প্রসঙ্গে সরব হন মহিলারা। সংগঠনের নেত্রী চৈতালি সেন বলেন অবিলম্বে এই নিয়ে সরকার  ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরও জোরদার হবে  । আজকের এই কর্মসূচীতে পোলবা-দাদপুর , বলাগড় , পান্ডুয়া প্রভৃতি বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন ।

Comments

ঝলকে ৫

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA