Skip to main content

একাধিক দাবিতে ট্রেড ইউনিয়নগুলির প্রতিবাদ কর্মসূচী চুঁচুড়ায়


নিজস্ব প্রতিনিধি: শ্রম আইন সংশোধন , ১২ ঘন্টার কাজকে ফিরিয়ে আনা ,বিরাষ্ট্রীয়করণ -বেসরকারিকরণ , পরিযায়ী সহ অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবিতে পশ্চিম বাংলায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ২৭ মে' র প্রতিবাদ  কর্মসূচী চুঁচুড়ায় পৌরসভার পিপুলপাতি এবং ঘড়ির মোড়ে এবং কোদালিয়া পঞ্চায়েতের হুগলি মোড়ে অনুষ্ঠিত হয় ।  সিটু(CITU) , ইউ টি ইউ সি , টি ইউ সি সি এবং এ আই সি সি টি ইউর অন্তর্গত শ্রমিকেরা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন । লাল ঝান্ডা এবং পোস্টারে  দাবিগুলো তুলে ধরে শ্রমিকেরা দূরত্ব বজায় রেখে অবস্থানে সামিল হন এবং স্লোগানে  গলা মেলান । এই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিটুর পক্ষ থেকে মলয় সরকার ও মনোদীপ ঘোষ , টি ইউ সি সি সির পক্ষে সুনীল সাহা , ইউ টি ইউ সির কিশোর সিং , এ আই সি সি টি ইউর পক্ষে ভিয়েত ব্যানার্জি এবং কল্যাণ সেন ।

 নির্মাণ শ্রমিক সহ , পরিবহন শ্রমিকেরা যেমন এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন তেমনই ব্যাঙ্ক কর্মচারী , শিক্ষক সহ  সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকের প্রতিবাদী কর্মসূচীতে অংশনেন । দীর্ঘ দিনের বাম আন্দোলনের নেতা বর্ষীয়ান সনৎ রায়চৌধুরী  আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ।  আগামীকাল মহকুমাশাসক এবং জেলাশাসক এর কাছে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের  দাবিতে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণার মধ্যে দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়  ।
এ প্রসঙ্গে ভিয়েত ব্যানার্জী বলেন দীর্ঘ দিন ধরে আমরা শ্রম সম্পর্কীয় দাবী গুলি জানিয়ে আসছি, কিন্তু সরকার কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি।

Comments

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA