Skip to main content

পথ চলতি মানুষের পাশে আরও একবার SFI - Janobarta Digital

 
সংবাদ একনজরে: ভারতীয় ছাত্র ফেডারেশান্ চুঁচুড়া আঞ্চলিক কমিটির অন্তর্গত ২নং শাখার পক্ষ থেকে দ্বিতীয়বার ১৪ই এপ্রিল চুঁচুড়ার কিছু পথচলতি দুঃস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী  তুলে দিল।  এর আগেও তারা এরকম পদক্ষেপ গ্রহণ করে নিজেদের সামাজিক কর্তব্য পালন করেছে।

 সংগঠনের পক্ষ থেকে পৌষালী বসু জানালেন, গত ৫ই এপ্রিল এরকম পদক্ষেপ নিয়ে মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলেন,আজও আরোও ৫০জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে আনন্দিত। 
আগামী দিনেও তারা বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমে সামাজিক কর্তব্য পালন করে পথচলতি দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবেন বলে জানান ।।

Comments

ঝলকে ৫

চুঁচুড়া'র তুলাপট্টি ঘাটকে প্লাস্টিক বর্জিত ঘাট হিসাবে ঘোষণা করা হলো

রাজেশ মন্ডল, হুগলী : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুঁচুড়া স্ট্র‍্যান্ড রোড অঞ্চলের তুলাপট্টি ঘাটকে প্লাস্টিক বর্জিত ঘাট বলে ঘোষণা করা হলো। গতকাল সকালে এই কর্মসূচীতে যোগদান করেন পর্ষদ নিয়ন্ত্রণের জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ বসু, চিফ ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জি,  স্যানেটারী অধিকারিক হিমাংশু চক্রবর্তী। এদিনের এই কর্মসূচির মধ্যে দিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দেওয়া হয়। এই কর্মসূচি প্রসঙ্গে গৌরিকান্ত বাবু সহ অন্যান্য আধিকারিকরা বলেন.... দেখুন ভিডিও.... ADVERTISEMENT For Advertisement : 7003752522 (Call Only) একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

তোলাফটক বাসন্তী পুজো কমিটির ৬২তম ক্রীড়া প্রতিযোগিতা - Janobarta Digital

রাজেশ মন্ডল: চুঁচুড়া তোলাফটক এম,জি রোড বাসন্তী মাঠ যুব সংঘের 62 তমবষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৫ টি ইভেন্টে শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। বাচ্চা দের বিস্কুট দৌর, গুলি চামোচ, বোম্ববেলাট, কানামাছি, মেমোরি টেস্ট, মোমবাতি ধরানো ও যেমন খুশি তেমন সাজো। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভ্য সভ্যারা।।

কনকশালী রিক্রিয়েশন ক্লাবে 'ঐকতানে'র পরিচালনায় বসন্ত উৎসব উদযাপন - Janobarta Digital

জনবার্তা: বসন্তের আনন্দেই অনুষ্ঠিত হলো নৃত্যের অনুষ্ঠান।এদিন কনকশালী রিক্রিয়েশন ক্লাবের নৃত্য বিভাগ 'ঐকতানে'র পরিচালনায় সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করা হয়েছিল।গানে,কবিতায়,নৃত্যে উঠে এলো উৎসব।শিক্ষিকা মৌসুমী ব্রহ্মচারীর তত্ত্বাবধানে শিশু শিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করেন।এছাড়াও বিশিষ্ট কবি সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতেই অনুষ্ঠান অগ্রসর হয়।

ভ্রমণ আড্ডা, এবার পুজোয় বা শীতে "তাবাকশী" - Janobarta

ভ্রমণ আড্ডা, এবার পুজোয় বা শীতে " তাবাক শী" শোভন নন্দী:  এবার পুজো বা শীতের ছুটির স্লোগান হোক হোম স্টে অভি-যান।শহরের দূষণ,কোলাহল,  কংক্রিটের জঙ্গলকে পিছনে ফেলে এবারের সফর হোক একটু অন্য স্বাদের। চিরাচরিত হোটেল-রিসোর্ট এড়িয়ে একটু নিরিবিলি ছবির মতো সুন্দর কোনো পাহাড়ি গ্রামের নির্মল দূষণমুক্ত পরিবেশ হোক ছুটির ঠিকানা,ঠিক যেন চিত্রকরের  দক্ষ হাতে আঁকা ক্যানভাস থেকে উঠে আসা কোনো ছবি, এই রকম কয়েকটি পাহাড়ী নিসর্গের ঠিক-ঠিকানা।  খুব দূরে নয়,যাওয়া-আসার ঝক্কি  কম,হাতে পাঁচ-ছয় দিন সময়  থাকলেই হলো।  প্রথম গন্তব্য হলো,মিরিকের আট কিমি. দূরের পাহাড়ী গ্রাম তাবাকশী।  হাওড়া বা শিয়ালদহ থেকে এন. জে. পি যাবার অনেক ট্রেন,তার একটাতে চড়ে পর- দিন সকাল-সকাল শিলিগুড়ি বাস বা সুমো স্ট্যান্ড পৌঁছে শেয়ারে মাথাপিছু একশোর বিনিময়ে দুঘন্টার যাত্রাশেষে মিরিক বাজার বৌদিরহোটেল, অগ্রিম বলে রাখা সুনাখারী হোমে স্টের পাঠানো গাড়ি চেপে মিনিট কুড়ির মধ্যে পটে আঁকা ছবির মতো তাবাকশী। পথযাত্রার ক্লান্তি এক নিমেষে উধাও,হোম স্টের গেটে হাসি মুখে অভ্যর্থনায় অপেক্ষারত  কর্ণধার...

BIG BREAKING: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের একাধিক জেলা - JANOBARTA DIGITAL

জনবার্তা:  মৃদু   ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা৷ রাজ্যের একাধিক জেলা সহ উত্তরবঙ্গে অনুভূত হয় এই কম্পন৷ মালদা, মুর্শিদাবাদেও কম্পন টের পাওয়া যায়৷ আজ সকাল ১০:২০ নাগাদ এই ভূমিকম্প হয় কিছু সময়ের জন্য৷ আতঙ্কিত সাধারণমানুষ।৷