Skip to main content

রাস্তায় মানুষ , আমাদের দেশ ইতালি হবে না তো ? - Janobarta Digital



একনজরে প্রতিবেদন: লকডাউন । শব্দটার সাথে ভারতবাসী এখন পরিচিত। কিন্তু এই শব্দের প্রকৃত অর্থ বোঝেনি মানুষ। আমাদের ক্যামেরায় ধরা পরা ছবি অন্তত সে কথাই বলছে। আসলে মানুষ এখনো অনুধাবন করতেই পারেনি কি হতে পারে এর ভবিষ্যৎ । ইতালি আজ ভুগছে । স্পেন পারছেনা মৃত্যুমিছিল আটকাতে , আমেরিকার মত বড় অর্থনৈতিক দেশ হাহাকার করছে ।

ভারতের মত দেশে প্রতিদিন খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি।কিন্তু প্রশাসন ও সমাজসেবীরা তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে গেছে সাধারণ মানুষের পাশে থাকার । তা সত্তেও মানুষ রাস্তায় । আক্ষেপের সুরে কবি অরুণ চক্রবর্তী বলেন -জানি ঘরবন্দী জীবন কত কষ্টের , কিন্তু এই লড়াই এ জিততে হলে আমাদের কিছু করার  নেই , আমি অনুরোধ করবো ঘরে থাকুন , দরকারে প্রশাসনকে জানান ।শহরের একাধিক জায়গায় দিব্যি চলছে টোটো । মানুষ আড্ডা মারছে গোল হয়ে । নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা জানান আমরা অনেক চেষ্টা করছি কিন্তু মানুষ যদি সচেতন না হয় কিছু করার নেই ।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।