Skip to main content

ইঁটভাটার শিশুদের পাশে "মানবজমিন" - Janobarta Digital


সংবাদ একনজরে:ইঁটভাটার শিশুদের হাতে খাবার তুলে দিল মানবজমিন পরিবার।সারাবছর কবিতা , গান , গল্প নিয়েই থাকে মানবজমিন পত্রিকা পরিবার।কিন্তু এই মহামারীর সময় তারা বালাজী  ইঁটভাটার  ১০০শিশুর হাতে তুলে দিল খাবার ।

মানবজমিনের পক্ষ থেকে অধ্যাপক সত্রাজিৎ গোস্বামী বলেন ,এটা আমাদের কর্তব্য , আমরা যদি ওদের পাশে না দাঁড়াই কে দাঁড়াবে। এই শুভ উদ্যোগে মানবজমিন  এর সাথে বিনা পয়সার বাজার ও হাত মেলায়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এস.বি.গোস্বামী।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।