Skip to main content

দাবী দিবস পালন সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির - Janobarta Digital



জনবার্তা প্রতিবেদন: ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করা,১০০দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ ও ৫০০ টাকা মজুরি,লকডাউন পরিস্থিতি তে প্রত্যেক জব কার্ড হোল্ডারের একউন্টে ১০ হাজার টাকার সহায়তা ,প্রত্যেক দরিদ্র পরিবারে চাল, আটা ছাড়াও ডাল, তেল সহ ৫০ কেজি খাদ্য শষ্যের দাবি তে এবং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা র দাবীতে আজ সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির ডাকা লকডাউনের নিয়ম মেনেই 'দাবি দিবস পালন করলো ।

 হুগলির ধনেখালি, পোলবা, দাদপুর, বলাগড়, পান্ডুয়ার গ্রামে গ্রামে জব কার্ড, ঝুড়ি, কোদাল নিয়ে প্রতিবাদ সংগঠিত হয়। এ প্রসঙ্গে সংগঠন এর রাজ্য সম্পাদক সজল অধিকারী বলেন শ্রমিক ও চাষীর খাদ্য ও অর্থনৈতিক নিরপত্তা এই সময় বেশি করে দরকার । সরকার কেই নিরপত্তা সুনিশ্চিত করতে হবে ।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।