Skip to main content

লকডাউনে কেমন আছে জেলা-শহর !! - Janobarta Digital


একনজরে প্রতিবেদন: চলছে টানা একুশ দিন লকডাউন।  বাজার এলাকায় মানুষের ভীড় বেশ । অনেক দোকানেই ডিম , মুড়ি , চা , বিস্কুট এর মত নিত্যসামগ্রী আজও  অপ্রতুল। সতর্কতাকে উপেক্ষা করে অনেকেই রাস্তায় আড্ডা মারছে , এমন ছবি খুব একটা নজরে নেই ।দরকার ছাড়া রাস্তায় মানুষ নেই বললেই চলে।  পুরসভা ও পুলিশ সতর্ক । অযথা ভীড় নেই । ব্যাঙ্কগুলিতে দীর্ঘ লাইন চোখে পড়ছে । ওষুধের দোকানগুলিতে মানুষের ভীড় লক্ষ করা গেল। পুরসভা মাইকিং করে মানুষকে সতর্ক করার কাজ চালিয়ে যাচ্ছে ।

 বিধায়ক অসিত মজুমদার নিজের উদ্যোগে চাল বিলি করেছেন ।ইতিমধ্যই হসপিটাল ও বাজার সহ  শহরের বিভিন্ন এলাকায় দমকল এর সহযোগিতায় স্যানিটাইজ করেন অসিত বাবু । এই কাজে পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জীও সাথে ছিলেন । ফোনে যোগাযোগ করা হলে অসিত বাবু  বলেন -' ' মানুষের কাজ নেই কি করে খাবে , আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে আছি , কিছু করার নেই  ঘরে থাকুন , ভালো থাকুন । তিনি আরও বলেন -প্রশাসন সবসময় পাশে আছে , আমরা পরিস্থিতির দিকে সবসময়  নজর রাখছি, আমরা সবটুকু দিয়ে কোরোনা মোকাবিলার চেষ্টা করছি "।

Comments

ঝলকে ৫

হেঁটেই বার্তা বই কিনুন বই পড়ুন

  একনজরে প্রতিবেদন: বই ও সুস্থ সংস্কৃতির জন্য ১৭তম হুগলি-চুঁচুড়া বইমেলা কমিটির উদ্যোগে এক রঙিন পদযাত্রা অনুষ্ঠিত হলো ৭ ডিসেম্বর চুঁচুড়ার পিপুলপাতি থেকে চুঁচুড়া ময়দান পর্যন্ত। শহরের ১০০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন, কবি, শিল্পীরা এই পদযাত্রায় অংশ নেন। ক্লাব ব্যাণ্ড, একাধিক ট্যাবলো, রং-বেরঙের পতাকায় সুসজ্জিত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক গোপাল চাকী, সমকাল ও বিবৃতির সম্পাদক অরিত্র শীল, অভিক্রম পত্রিকার সম্পাদক অমিত, সংগীতশিল্পী রাজীব চক্রবর্তী, আবৃত্তিশিল্পী সবুজ পালের মতো বিশিষ্টরাও। প্রসঙ্গত ১৩ থেকে ২১ ডিসেম্বর চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হবে এই বইমেলা। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে শহর চুঁচুড়া একটি সপ্তাহ আনন্দে মেতে ওঠে। মেলার সম্পাদক গোপাল চাকী বলেন -আজকাল বই পড়েনা বলে একটি কথা চালু আছে,কিন্তু আমাদের মেলায় ৫২ লক্ষ টাকার বই বিক্রি এটাই প্রমাণ করে যে মানুষ বই পড়ে এবং এখনও বই এর টানে মেলায় আসে। গোপাল চাকী আরও জানান, এ বছর হুগলি চুঁচুড়া বইমেলায় আরো বেশি বইপ্রেমী মানুষের অংশগ্রহণ করবেন বলেই তার বিশ্বাস।সমকাল ও বিবৃতি পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন, এবছর হুগলি চুঁচুড়া বইমে...