Skip to main content

ভাঁড়ে টান, পেটেও, ঘর ভেঙেছে ঝড়ে : কষ্টে কাটছে দিন চুঁচুড়ার কুমোরদের

 

জনবার্তা প্রতিবেদন: লকডাউনের জেরে মহা সমস্যায় পড়েছে কুমোর পাড়া । এমনিতে প্লাস্টিক এর জন্য বিক্রি কমেছে মাটির ভাঁড় এর । লকডাউনের ফলে বিক্রি উঠেছে লাটে । মিষ্টির দোকানেও চাহিদা কম । ফলে ভাঁড় তৈরি করেও অবিক্রিত থেকে যাচ্ছে । জনৈক কুমোর জানালেন লকডাউনের ওপর নতুন খাঁড়া বৃষ্টি ঝড় ।

 গত দু দিন আগের ঝড়ে টালির ঘর ভেঙে গেছে , ভেঙে গেছে চাকা । তাই কাজ ও বন্ধ । সেই সাথে অভিমানের সুরে জানান পুরপ্রধান আসেন না , তাকান না। এ ব্যাপারে পুরপ্রধানকে প্রশ্ন করা হলে মিথ্যা অভিযোগ বলে উড়িয়ে দেন । তিনি আরও বলেন এটা হাতে হাত মিলিয়ে কাজ করার সময় , রাজনীতি করার সময় না , কোনো অভিযোগ থাকলে তিনি সরাসরি তাকে জানানোর অনুরোধ করেন ।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।