Skip to main content

গরীব হয়ে গরীবের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে :দেবকান্ত , গোপাল


সংবাদ একনজরে প্রতিবেদন:ওরা কেউ সামান্য কারখানার কর্মী , কেউ অন্যের বাড়ি কাজ করে সামান্য রোজগার করে। লকডাউনের জেরে সেটাও বন্ধ । কিন্তু মনের ডাক তো কখনো থেমে থাকেনা। তাই তালডাঙার দাস পাড়ার দুই কিশোর গোপাল সাহা ও দেবকান্ত দাস নিজেদের চেষ্টায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে । 

তাদের বাড়ি থেকেও পেয়েছে প্রচুর সাহায্য।দেবকান্তর পিসি তার সাধ্যমত কিনে দিয়েছে চাল , বিস্কুট , আটা , তেল। গোপাল বলেন আমার মত অনেক মানুষ কষ্টে আছে তাদের কথা ভেবে আমরা এই কাজ করতে এগিয়ে আসি। দেবকান্ত বলেন গরীব হয়ে গরীবের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে । তাদের এই উদ্যোগে হাত বাড়াচ্ছে প্রতিবেশীরাও। দুই কিশোর আগামীর দৃষ্টান্ত এমনই মনে করছে এলাকাবাসী।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।