Skip to main content

৮ বছরের শিশুর টিফিনের জমানো টাকা রাজ্যের করোনা রিলিফ ফান্ডে


সংবাদ একনজরে : লকডাউনে একদিকে যেমন করোনার জন্য আশারআলো দেখছে ভারত, অন্যদিকে বেশ সমস্যার মুখেও পড়েছে বহু মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর পেটেপড়েছে টান। এসব সামাল দিতেই মাঠে নেমেছে একাধিক সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবীসংস্থা গুলি, পাশাপাশি পাল্লা দিয়ে মানুষের পাশে সর্বদা রয়েছে প্রশাসনও।
আজ লকডাউনের ৩২তম দিন অবধি প্রায় ৭৫,০০০ মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আওয়তারসমস্ত থানা। এসবের পাশাপাশি ব্লাড ব্যাংক গুলির ভান্ডার প্রায় তলানিতে, রক্তদান করেও মানুষের পাশে দাঁড়াচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

 এমনই এক রক্তদান শিবিরের আজ আয়োজন করা হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, কমিশনার হুমায়ুন কবির সহ একাধিক শীর্ষস্তরের অধিকারিকরা। এই শিবিরে আজ মাত্র আট বছর বয়সী এক শিশু প্রশাসনের হাতে তার টিফিনের জমানো টাকা তুলে দেয় রাজ্যেরকরোনা রিলিফ ফান্ডের জন্য। একটি মাটির ভান্ডারে প্রায় ৮০০ টাকা নিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাতে এই অর্থ সাহায্য তুলে দিয়েছে । এই ক্ষুদে শিশুটির এই অবদান সত্যিই অনস্বীকার্য, পাশাপাশি তার বাবা মা কেও সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।