Skip to main content

#Off-Beat : "শালুক" উৎসবে মাতল আদিবাসীরা - Janobarta Digital


শালুক উৎসব এ মাতলো আদিবাসীরা 

জনবার্তা প্রতিবেদন: আদিবাসী সম্প্রদায়ের কাছে অন্যতম বড় উৎসব হল শালুক উৎসব। প্রতি বছর চৈত্র মাস জুড়ে এই উৎসব পালিত হয়। উৎসবকে কেন্দ্র করে চলে নাচ গান খাওয়া দাওয়া। পোলবা ব্লকের শনপাড়া গ্রাম এ আদিবাসীরা ধুমধামের সাথে পালন করল এই উৎসব।

 শালুক অর্থাৎ শাল গাছ কে পূজা করার রীতি। সেই সাথে তীর ধনুক ও খড় দিয়ে তৈরি আদিবাসী ভগবানের প্রতিমূর্তিতে পূজা করাই এই উৎসবের রীতি। মুরগির মাংস ও নানা পদ সহকারে উৎসব আরও রঙ্গীন হয়ে ওঠে।শালুক উৎসব এর অন্যতম আহ্বায়ক পগন বলেন এটা আমাদের বড় পরব। আমরা আদিবাসীরা গাছের কাছে নিজেদের নিবেদন করি। গাছ ই আসল শক্তি।।


Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।