Skip to main content

ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চুঁচুড়ায় 'হুগলী জেলা ফিফা বেবি লীগ' - Janobarta Digital


রাজেশ মন্ডল, হুগলী: হুগলী ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে চুঁচুড়া ময়দানে হুগলী জেলা ফিফা শিশু ফুটবল লীগ আয়োজন করা হলো। জেলার সমস্ত প্রান্তের ৫০টি টিম এই লীগ পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করছে। উল্লেখযোগ্য এর মধ্যে এই টিমেরে সমস্ত সদস্যরই বয়স ৬ থেকে ১২ র কোটায় আর এই ক্ষুদে পায়ের মধ্যেই এখন ঘোরা ফেরা করছে আন্ডার ১২ ফুটবল লীগ। হুগলী জেলার বুকে এই ধরনের লীগ প্রসঙ্গে কিংবদন্তি ফুটবলার তনুময় বোস বলেন, হুগলী জেলা তথা চুঁচুড়ার মধ্যে এই ধরনের লীগ সত্যিই প্রসংশনীয়। 

এই ছোট ছোট শিশুদের এই বয়সে এই প্রকার লীগ এর মাধ্যমে উৎসাহিত ও প্রশিক্ষিত করার ফল স্বরূপ আমি মনে করি আগামীদিনে বাংলা আরও নতুন নতুন ফুটবলার উপহার পাবে। এই একই বিষয়ে স্থানীয় ফুটবল কোচ মিলন শীল বলেন, আমাদের শহরে এই ধরনের খেলা সত্যি ফলপ্রদ হবে। আর এই খেলা আয়োজন করার অন্যতম কান্ডারী তনুময় দা'র (তনুময় বোস, ফুটবলার) কাছে সত্যি আমিই কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করি।।

Comments

Post a Comment

ঝলকে ৫

ভাবগম্ভীর পরিবেশে নেতাজীর জন্মদিবস পালন প্রবর্তক অপনালয়ে

  সংবাদ একনজরে প্রতিবেদন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস পালন করা হলো প্রবর্তক অপনালয়ে।অপনালয়ের ৩০ টি শিশু পতাকা উত্তোলন গান নাচ ও আবৃত্তির মাধ্যমে পালন করলো আজকের দিনটি।প্রবর্তক সংঘের সাথে নেতাজীর যোগ নিয়ে এক সুদীর্ঘ আলোচনা করেন সংঘের সম্পাদক প্রদীপ বন্দোপাধ্যায়।আজ সোশ্যাল ওয়েলফেয়ার সংগঠন জনস্বার্থ র পক্ষ থেকে সংঘের শিশুদের পড়ার সরঞ্জাম তুলে দেওয়া হয়।প্রদীপ বাবু বলেন শিশুদের মধ্যে নেতাজী চেতনা দিতে পারলেই আজকের দিনের স্বার্থকতা।