Skip to main content

চুঁচুড়া রবীন্দ্রনগরে বাজির দোকানে আগুন, অল্পের জন্য রেহাই পেল পেট্রোল পাম্প - Janobarta Digital


#চুঁচুড়া,০৩.১১.২০১৮: আজ সন্ধ্যায় চুঁচুড়া রবীন্দ্রনগর বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের উল্টো দিকে একটি বাজির দোকানে আগুন লাগে। হটাৎ করে জি.টি.রোডের ধারে অস্থায়ী দোকানটিতে আগুন লেগে যায়। প্রতক্ষ্যদর্শীদের কথায়, প্রথমে এমনি আতশবাজি ফাটার আওয়াজ শোনা যায়। প্রথমে ভেবেছিলাম এমনি কেউ হয়তো বাজি পোড়াচ্ছে কিন্তু তারপরই হটাৎ আগুন দেখি রাস্তা ধারে। বেশ এই টুকুই এরপর তো দোকানে থাকা সমস্ত বাজি পুড়তে থাকে।
দেখুন ভিডিও

 বিকট আওয়াজ ও কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। তৎক্ষণাৎ উল্টো দিকের পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়, আশেপাশের দোকান গুলোরও সাটার নামিয়ে দেয় দোকানদাররা। বাজির দোকান আর পেট্রোল পাম্পের মাঝে চওড়া রাস্তা থাকার জন্য বড়ো কোনো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে সবাই। নাহলে বড়ো কিছু হয়ে যেতে পারত। 

আগুন লাগার কিছু পরেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে লেগে পরে। এরপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে কিছু সময়ের জন্য জি.টি.রোডে যানজটের সৃষ্টি হয়। তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।।

ভিডিও সৌজন্যে: ইন্টারনেট

#Fire #Fireworks #Fire_from_fireworks
#Chinsurah #Hooghly #fireinafireworksshop 

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।