Skip to main content

চুঁচুড়া ২৬নং ওয়ার্ডে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য - Janobarta Digital

জনবার্তা,১নভেম্বর ২০১৮: আজ সকালে হুগলী চুঁচুড়া পুরসভার ২৬ নং ওয়ার্ড সংলগ্ন একটি পুকুরে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। এলাকাবাসীদের দাবী আজ সকালে প্রাতঃ ভ্রমনে বেরিয়ে তাঁরা মৃতদেহটিকে পুকুরে ভাসতে দেখেন এরপর পুলিশে খবর দেওয়া হয়।

 পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের দাবি এই মহিলা চুঁচুড়া কামারপাড়া অঞ্চলে ভাড়া থাকেন, জানা যায় তার এক মেয়ে আছে। তবে এব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি কেউই। মৃতদেহ ময়না তদন্তে গেছে, তবে এখনও সনাক্ত করা যায়নি। পুলিশ তদন্তে নেমেছে।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।