Skip to main content

হুগলীর পোলবা আকনা ও কোলকাতায় বনধ এর আংশিক প্রভাব - Janobarta Digital

নজরে জেলা, খবরে বাংলা

ছবি: আকনা, পোলবা
জনবার্তা ডেস্ক: বিজেপির ডাকা বনধ এর প্রভাব লক্ষ্য করা গেল পোলবা থানার আকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু দোকান বন্ধ । সেই সাথে বনধ সমর্থকরাও মিছিল করে। তাদের মুখে ছিল বনধ সফল করার স্লোগান । 

ছবি: আকনা, পোলবা
কলকাতাতেও বনধ এর প্রভাব যথেস্ট লক্ষণীয়। বড়বাজার চাঁদনী এলাকায় অনেক দোকানপাট ছিল বন্ধ । বেশ কিছু জায়গায় তৃণমূল মিছিল করে বনধ ব্যর্থ করার ডাক দেয়। কলকাতার ব‍্যাব্রোন রোড এলাকায় দোকান পাঠ বন্ধ থাকার দরুন ব্যবসাতে ক্ষতির কথা বলছেন তাঁরা।
ছবি: কোলকাতা
অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামলেও যাত্রী ছিল কম। ব্রাবোরণ রোড এ বাস এ আগুন লাগানোর চেস্টা করা হয়।
  • ছবি: আকনা, পোলবা

 অন্যদিকে আজ সকাল ৬:৩০ নাগাদ হুগলীর কোননগর রেল স্টেশনে অবরোধ মুখী হন বনধ সমর্থনকারীরা, কিন্তু পরে রেল পুলিশের তৎপরতায় অবরোধ তুলে দেওয়া হয়।।
ছবি: কোলকাতা
তবে কোলকাতার সমস্ত সরকারী অফিস নিত্যদিনের মতোই খোলা ছিল। কাজের গতিও ছিল স্বাভাবিক। সবমিলিয়ে রাজ্যের সমস্ত জায়গায় প্রভাব না পড়লেও কিছু কিছু জায়গায় আংশিক আবার কোথাও বা সফল হয়েছে বনধ।
ছবি: কোলকাতা
জেলা সদর গুলিতে বনধ এর আংশিক প্রভাব ছিল বলা যেতে পারে।।

Comments

ঝলকে ৫

আমরা প্রতিদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফিরি। প্রেমিকার স্পর্শে হই মুহ্যমান-কবি শঙ্খ ঘোষের আলোচনায় : ধীমান ব্রহ্মচারী

আমরা প্রতিদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফিরি।প্রেমিকার স্পর্শে হই মুহ্যমান-কবি শঙ্খ ঘোষের আলোচনায়: ধীমান ব্রহ্মচারী (ক) 'এই তো, রাত্রি এলো। বলো,এখন তোমার কথা বল।' আমরা যারা কবিতাকে আঁকড়ে নিয়ে সর্বদা বেঁচে থাকি,তারা হয়তো জানি কবিতা কী?কেন?কীভাবে?কখন?-এরকম অনেক প্রশ্নচিহ্ন দিয়ে তৈরি করা যায় কবিতার দেহ।কবিতার শরীর।আর এই কবিতার আলোচনায় যখন আসেন আমাদের কাছের বাংলা ভাষার এক সহজিয়া কবি।নাম শঙ্খ ঘোষ।একটা পুরো জীবন কেটে যাবে শঙ্খ ঘোষকে নিয়ে আলোচনা করতে গেলে।আবার তারচেয়েও বড় কথা এক জীবনের আমার মতো ছোট্ট জীবন দেখা মানুষের বিরাট জীবন দেখাও হয়ে উঠবে না,এই স্বল্প পরিসরের চলার পথে।আসলে মানুষ তার চেতনার মধ্যে সর্বদা খুঁজে বেরান তার অস্তিত্ব।সেই অস্তিত্বের স্বরূপ একজন কবি খুঁজে পান তাঁর চেতনায়,কাব্য সাধনার মধ্য দিয়ে।আমাদের শঙ্খ ঘোষও এর ব্যতিক্রম নন। কবিতা ও কবি' এই শব্দ দুটিই আমাদের সমাজ জীবনের পথে প্রভাব ফেলে।এবং এই প্রভাব যে কি পরিমানে তার ইয়ত্তা নেই।পূর্ণেন্দু পত্রী তাঁর একটি বই(প্রসঙ্গ : শিল্প, সাহিত্য)এ একটি আলোচনায় লিখছেন,'এ কবিতা নিয়ে গভীর তাত্ত্বিক আলোচনার তর্ক-ঝড় বয়ে গেছে এক সময়,শঙ্খ...

AIARLA র সপ্তম জাতীয় সম্মেলন

 একনজরে প্রতিবেদন:সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির ( aiarla) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত  হচ্ছে  ১৪ ও ১৫ নভেম্বর চন্দননগর রবীন্দ্র ভবনে।সারা দেশ থেকে প্রায় ৯০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সভায়।আয়ারলার পঃবঙ্গ রাজ্য সম্পাদক সজল অধিকারী স্বাগত ভাষণে বলেন,কেন্দ্র রাজ্যের কাজিয়ায় ১০০ দিনের কাজ বন্ধ। সরকার তার নিজের ঘোষিত ন্যূনতম মজুরীও দিচ্ছে না, এর বিরুদ্ধে আমরা লড়াই গড়ে তুলতে চাই। বুলডোজার রাজকে প্রতিরোধ করার লক্ষ্যে এই সম্মেলন সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদ আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছে। একে রুখে দিতে এই সম্মেলন গরীব মেহনতী মানুষের এক জাগরণের বার্তা তুলে ধরবে।সভায় উপস্থিত হয়ে  সর্বভারতীয় নেতা দীপঙ্কর ভট্টাচার্য বলেন -

রাস্তায় আলু ফেলে আলুর মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিজেপির

নিজস্ব প্রতিনিধি:  আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানালো চুঁচুড়ার বিজেপি কর্মী ও নেতারা। সুফল বাংলা বিপণিতে কম গুণগত মান সম্পন্ন আলু বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ জানান নেতারা।  এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জী বলেন-আলু প্রতিদিনের খাদ্য সঙ্গী। এই ভাবে আলুর দাম বাড়লে সাধারণ মানুষের খাদ্য তালিকায় বদল করতে হবে, কিন্তু সেটা সম্ভব না, সরকারের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার।

প্রগতিশীল মহিলা সমিতির সম্প্রীতি যাত্রা

  একনজরে প্রতিবেদন:যেকোনো ঘটনায় সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বিজেপি-আর এস এসের দাঙ্গা লাগানোর চক্রান্ত কে রুখে দিতে, সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার দুঃখজনক মৃত্যু কে কাজে লাগিয়ে বিজেপির মুসলমান বিদ্বেষী রাজনীতি কে ধিক্কার জানিয়ে ও নারীদের ওপর ঘটে ধর্ষণ - হত্যায় পুলিশ প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে এক সম্প্রীতি যাত্রার আয়োজন করা হয়। আলিনগর থেকে শুরু হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে এই সম্প্রীতি যাত্রা শেষ হয়। এরপর সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাঙ্গা সৃষ্টির যেকোনো ধরণের অপচেষ্টা রুখতে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি মিড ডে মিলের রন্ধন কর্মীদের বিভিন্ন সরকারি বঞ্চনা রোধে জেলা শাসকের হস্তক্ষেপের দাবি জানান। রাজ্য নেত্রী চৈতালী সেন ও জেলা সম্পাদিকা শিপ্রা চ্যাটার্জী সহ গ্রামীণ মেহনতি মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চুঁচুড়ায় দলের পক্ষে সুদর্শন বসু জানান ক্রমাগত সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় আমাদের পথে নামতে বাধ্য করেছে।

ব্যান্ডেল রাজহাট লাহিড়ী বাবার আশ্রমে দোল উদযাপন - JANOBARTA DIGITAL

ব্যান্ডেল রাজহাট লাহিড়ী বাবার আশ্রমে দোল উদযাপন।