Skip to main content

চুঁচুড়ায় সূচনা হলো ৩৬তম স্টেট স্পেশাল হ্যান্ডলুম এক্সপো - Janobarta Digital


জনবার্তা ডিজিটাল, চুঁচুড়া: উদ্বোধন হলো ৩৬তম স্টেট স্পেশাল হ্যান্ডলুম এক্সপো। আজ সন্ধ্যায় চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী স্বপন দেবনাথ, অসীমা পাত্র ও তপন দাসগুপ্ত সহ জেলা তৃণমূলের একাধিক নেতা নেত্রী। বস্ত্র দপ্তরের এক অধিকারীক জানান এবারে মোট স্টলের সংখ্যা চল্লিশটি। তপন দাসগুপ্ত তাঁর বক্তব্যে বলেন, গত বছর মোট বিক্রির পরিমান ছিল ৪৮ লক্ষ টাকা এবারে তিনি ১কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা পূর্ন হবে বলে আশা করেন।
ADVERTISEMENT
অন্যদিকে অসীমা পাত্র রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে তাঁত শিল্পীদের পেনশন থেকে শুরু করে একধিক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। অংশগ্রহণকারী তাঁত শিল্পীদের কথায় এই মেলা ব্যবসার দিক থেকে নতুনত্বের দাবী রাখে। উপস্থিত ক্রেতাদের মধ্যেও মেলার ব্যাপারেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেল। এ প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ জানান..... দেখুন ভিডিও..।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।