Skip to main content

চুঁচুড়ায় আদিবাসী 'করম' উৎসব উদযাপন - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: আদিবাসী করম উৎসব উদযাপন হলো চুঁচুড়ায়। গতকাল এবং আজ দুদিন ব্যাপি উৎসব উদযাপিত হয়। গতকাল সন্ধ্যায় চুঁচুড়া ধরমপুর রবীন্দ্রশিক্ষায়তন বিদ্যালয় প্রাঙ্গনে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের আয়োজনে চতুর্থ বার্ষিক আদিবাসী "করম" উৎসবের সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন হুগলী চুঁচুড়া পুরসভার পুরপ্রধান 

গৌরিকান্ত মুখার্জী, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর অমিত ধর, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নন্দদুলাল বিশ্বাস সহ কমিটির তরফে  সনিকা ওঁরাও, বধুরাম ওঁরাও, বিশ্বনাথ ওঁরাও, চয়ন ওঁরাও, বুবাই ওঁরাও, শম্ভু ওঁরাও, বধূয়া সহ বিশিষ্ঠ জনেরা। আদিবাসী জনজাতির এক মহান উৎসব হল এই "করম" উৎসব। এপ্রসঙ্গে এক উদ্যোক্তা বলেন.....

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।