রাজেশ মন্ডল, হুগলী: স্বামী বিবেকানন্দ 'র শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষ উপলক্ষে শহর চুঁচুড়ায় মহাসমারহে পালিত হলো আজকের দিনটি। আজ সকালে হুগলী চুঁচুড়া পৌরসভার উদ্যোগে চুঁচুড়া রথতলা থেকে এক প্রভাতফেরীর আয়োজন করা হয়। শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে এই ফেরী। এলাকার বহু স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা এই ফেরীতে অংশগ্রহণ করেন। এছাড়াও পা মিলিয়েছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, উপ পৌরপ্রধান অমিত রায় সহ এলাকার কাউন্সিলরবৃন্দ। সবশেষে মহারাজ ত্যাগীবরা নন্দ সকলের উদ্দেশ্যে বাণী প্রচার করেন এবং সম্প্রীতির বার্তা দেন।।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

Comments
Post a Comment