Skip to main content

সচেতনতা বৃদ্ধি, মগরা থানার উদ্যোগে Safe Drive, Save Life কর্মসূচী পালন ও প্রতীকী পার্ক উদ্বোধন

রাজেশ মন্ডল,মগরা-হুগলী: আজ হুগলীর মগরা থানার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচী সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচী পালিত হলো। মগরা থানার সামনে জি.টি.রোড সংলগ্ন রাস্তায় এলাকার স্কুল গুলির ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি পালন করল পুলিশের শীর্ষ কর্তারা। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন হুগলীর (গ্রামীণ) পুলিশ সুপার সুকেশ জৈন, অ্যাডিশনাল এস.পি ঈশানি পাল, মগরা থানার ওসি দেবঞ্জন ভট্টাচার্য, ডি. এস.পি প্রসূন ব্যানার্জী সহ অন্যান্য পুলিশের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। এদিন সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রতীকী রূপে একটি পার্কের উদ্বোধন করা হয় এবং হেলমেট বিলি করা হয় পথচলতি হেলমেট বিহীন বাইক আরোহীদের। এছাড়াও স্কুল পড়ুয়াদের দিয়ে গোলাপ ফুল দিয়ে সচেতন করা হয় পথচলতি মানুষকে। আগামী দিনে এই ধরনের কর্মসূচি জেলার সমস্ত থানা গুলতে করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানায় পুলিশ সুপার(গ্রামীণ) সুকেশ জৈন।। বিস্তারিত, দেখুন ভিডিও।।

Comments

ঝলকে ৫

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেপ্তার, রাজ্য রাজনীতি তোলপাড়

  সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।

ঈদ উপলক্ষে চুঁচুড়া'র কারবালায় বিশেষ নামাজ পাঠ

ঈদ উপলক্ষে চুঁচুড়া'র কারবালায় বিশেষ নামাজ পাঠ রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায়, হুগলী :  আজ সকালে পবিত্র ঈদ উপলক্ষে চুঁচুড়ার কারবালা মসজিদে অনুষ্ঠিত হলো এক বিশেষ বিশেষ নামাজ পাঠ। প্রায় হাজার এর কাছাকাছি মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় জমান এখানে, আল্লাহ'র প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও প্রার্থনা করেন। নামাজ পাঠে অংশ নেন চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী,  ADVERTISEMENT উপ-পৌরপ্রধান অমিত রায়, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সভাপতি বিভূতি দাস সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।  আজকের এই বিশেষ নামাজ পাঠ করেন   আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা মুক্তি মুহাদ্দস আলহাব জনাব মহাদদূর আমাম। এই  প্রসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা মুক্তি মুহাদ্দস আলহাব জনাব মহাদদূর আমাম বলেন  ।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

সচেতনতার বার্তা নিয়ে রাস্তায় সমাজসেবী - Janobarta Digital

জনবার্তা প্রতিবেদন: কোরোনা  যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ

জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ ছবি: শান্তনু মজুমদার   শান্তনু মজুমদার, হুগলী :  গত ৮ই জুলাই রবিবার আরও একবার নজির গড়লো হুগলীর চন্দননগরের "যাযাবর ফাউন্ডেশন"। এর আগে তারা বহুবার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন, স্টেশনে বা রাস্তার ধারে বসবাসকারী মানুষদের বেঁচে থাকার শক্তি প্রদান করেছেন, জামাকাপড় বা খাবার এর কথা না হয় বাদই দিলাম! সরকারিভাবে কোনো আর্থিক সাহায্য সেইভাবে না পেয়েও শুধুমাত্র সাংগঠনিক চাঁদার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। ছবি: শান্তনু মজুমদার সেইরকমই এক চিত্র দেখা গেল গতকাল চন্দননগর রেল স্টেশন ও চন্দননগর জোড়া ঘাট সংলগ্ন অঞ্চলে। গতকাল সকালে যাযাবরের উদ্যোগে স্টেশনে ও ঘাটে বসবাসকারী মানুষদের হাতে জামাকাপড় ও খাবার তুলে দেন তারা। ছোটছোট পথশিশুদের সাথে খেলায় মত্ত হয় "যাযাবর" এর বেশ কিছু সদস্য। কর্মসূচী প্রসঙ্গে এক সদস্য বলেন, আগামীদিনে এই ধরনের আরও কর্মসূচি করার অঙ্গীকারবদ্ধ "যাযাবর"।যাযাবরের এই মিলিত প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন শহরবাসী।। ছবি : শান্তনু মজুমদার ...

ভিবজিওর এর চিত্র প্রদর্শনী

  একনজরে প্রতিবেদন:  শুরু হল দুদিন ব্যাপী ভিবজিওর এর চিত্র প্রদর্শনী। বিশিষ্ট চিত্রশিল্পী অরূপ রতন চৌধুরীর উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্রভবনের মুক্তমঞ্চে প্রদর্শিত হচ্ছে ২১ জন শিল্পীর মোট ৪৩ টি ছবি। বর্তমান প্রজন্মের বেশ কিছু শিল্পীর অন্য ধারার ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। মূলত অরূপ বাবুর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের কিছু শিল্পীর শিল্পকর্মই প্রদর্শিত হচ্ছে।অরূপবাবু বলেন শিল্পের অন্যতম একটি ধারা চিত্র শিল্প আর চিত্রশিল্পের মাধ্যমে বিশ্বের যে কোন মাধ্যমকেই তুলে ধরা সম্ভব তাই এই বিপুল সম্ভাবনাময় শিল্পকে এক ছাতার তলায় তুলে ধরার চেষ্টা হয়েছে। এ প্রসঙ্গে অরূপ বাবু বলেন -